রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের অভিষেক ও আলোচনা সভা

সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) দুপুরে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী’র সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জাহিদ হাসান আলতু, দৈনিক যুগেরবার্তা পত্রিকারবিস্তারিত পড়ুন

নভেম্বরে দেশে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

নভেম্বর মাসে আবহাওয়া কেমন থাকতে পারে, এর পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, নভেম্বরে সাগরে দুয়েকটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার এ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, নভেম্বর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। নভেম্বরে দেশেরবিস্তারিত পড়ুন

বাগআঁচড়া সিদ্দিক বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় জামতলা জয়ী

শার্শার বাগআঁচড়া সিদ্দিক হোসেন ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় জামতলা টিএস স্পোটিং ক্লাব ২-০ গোলে বিজয়ী হয়েছে। সোমবার বামুনিয়া সোনাতনকাটি গার্লসস্কুল সংলগ্ন বলফিল্ডে প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় জামতলা টিএস স্পোটিং ক্লাব কলারোয়ার সুলতানপুর সবুজ সংঘ ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে। শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত মরহুম সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ১৬ দলীয় নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বৈকারী ইউনিয়ন আ.লীগের মতবিনিময় সভা

সাতক্ষীরা সদর উজেলার ৩নং বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকালে কাথন্ডা বাজারে বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কওছার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, গোলাম মোর্শেদ, গণেশ চন্দ্র মন্ডল, শেখ শফি উদ্দীন শফি, কাজী আক্তার হোসেন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি,বিস্তারিত পড়ুন

মনিরামপুরের হানুয়ারে ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী শিপন সরদার

‘খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ারে ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করছেন তরুন সমাজসেবক, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিপন সরদার। সোমবার বিকালে ঝাঁপা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণকালে মোঃ শিপন সরদার বলেন, খেলাধুলা শরীরচর্চা করার একটি উত্তম পন্থা। শরীর সুস্থ থাকলে মন-মানুষিকতাও ভাল থাকে, মন থাকে প্রফুল্ল। তাছাড়া যারাবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোদ্দবাঁটরা ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠন

কলারোয়ার খোদ্দবাঁটরা ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২নভেম্বর) বিকালে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ৬নং খোদ্দবাঁটরা ওয়ার্ডের জয়নগর মিশন মাঠে জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা বিশাখা তপন সাহা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সিনিয়র সহ.সভাপতি মনিরউদ্দীন মোড়ল, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেনবিস্তারিত পড়ুন

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে শার্শার গোগায় বিক্ষোভ

ফ্রান্সে ইসলাম এবং মহানবী হযরত মোহাম্মদ সা:-এর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে শার্শার গোগায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শার্শার গোগা দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি মাদ্রাসা থেকে শুরু করে বাজার প্রদক্ষিন শেষে আবারও মাদ্রাসায় শেষ হয়।এতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। মিছিলকারীদের কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ব্যানার, আবার কারো মাথায় ছিলো স্লোগান সম্বলিত কাপড়। সমাবেশে বক্তারা মহানবীরবিস্তারিত পড়ুন

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে কলারোয়ার ভাদিয়ালীতে মানববন্ধন ও বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কলারোয়ার ভাদিয়ালীতে মানববন্ধন ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাসিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অনেক পথচারীকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়। সোমবার (২রা নভেম্বর) আছর নামাজ বাদ ভাদিয়ালী (দঃ) বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ,ভাদিয়ালী বাজারেএসে সমবেত হয়ে মানববন্ধন করে। এ সময়বিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে চেয়ারম্যান প্রার্থী হতে চান আ.লীগ নেতা মফিজুল ইসলাম

কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের আগামি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। বিভিন্ন সমাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকায় নিজের সম্ভাব্য প্রার্থীতার জানান দিয়েছেন তিনি। মফিজুল ইসলাম জানান, ‘অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবায় অবদান রাখার চেষ্টা করেন তিনি। সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করছেন সাধারণ মানুষের। ঘূর্ণিঝড় আম্পানে ও মহামারী করোনায় পাশে ছিলেন সাধারণ মানুষের।’ তিনি আরো বলেন, ‘আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাচ্ছি। ছাত্রবিস্তারিত পড়ুন

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সরকার

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে সরকারের তরফ থেকে। পাশাপাশি গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর। ধর্ম অবমাননার অভিযোগ তুলে লালমনিরহাটের বুড়িমারীতে একজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে সরকারের এই হুঁশিয়ারি এল। রোববার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, “কোনো ধরনের কোনো গুজব বা উসকানিমূলক বক্তব্যে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধবিস্তারিত পড়ুন