শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে শার্শার গোগায় বিক্ষোভ

ফ্রান্সে ইসলাম এবং মহানবী হযরত মোহাম্মদ সা:-এর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে শার্শার গোগায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে শার্শার গোগা দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি মাদ্রাসা থেকে শুরু করে বাজার প্রদক্ষিন শেষে আবারও মাদ্রাসায় শেষ হয়।এতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

মিছিলকারীদের কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ব্যানার, আবার কারো মাথায় ছিলো স্লোগান সম্বলিত কাপড়।

সমাবেশে বক্তারা মহানবীর অবমাননাকারী ম্যাক্রোসহ শার্লি হেবদো পত্রিকা কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা চাইতে বলেন। সেই সাথে যারা দেশের মধ্যেও নানা ভাবে ইসলাম, কোরআন ও মহানবী সম্পর্কে কুটুক্তি ও অবমাননাকর মন্তব্য করছেন তাদেরও বিচার দাবী করেন। বক্তারা সরকারের প্রতি ফ্রান্সের সকল পন্য নিষিদ্ধের ঘোষনা দেয়ার সাথে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সরকারের প্রতি নিন্দা জানানোরও দাবী জানান।

তারা বলেন, মুসলমানদের রক্তে আগুন লাগিয়েছে মহানবীকে অবমাননাকারীরা। অনতিবিলম্ব এ ঘৃন্য কাজ থেকে ফিরে এসে ক্ষমা প্রার্থনা না করলে আরও কঠোর আন্দোলন করা হবে।

বক্তারা আরো বলেন, হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নবীকে নিয়ে ফ্রান্স যে ধৃষ্টতা দেখিয়েছে মুসলমান হিসেবে আমরা তা কোনভাবেই মেনে নিতে পারি না। এই ষড়যন্ত্র নতুন কিছু নয় অতীতেও এ ধরনের ঘৃণ্য অপকর্ম তারা করেছে। এর প্রতিবাদ শুধু মুখে করলেই হবে না আমাদের লিখনীর মাধ্যমেও উপযুক্ত জবাব দিতে হবে। বিদ্বেষী শক্তিকে বুঝিয়ে দিতে হবে যত ষড়যন্ত্রই তারা করুক এই বিশ্বে ইসলামই টিকে থাকবে।

এ সময় সাধারণ মুসল্লি ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী