ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক


মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের এক নেতাকে আটক করেছে।
বুধবার (৪ নভেম্বর) বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
আটক হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের অমলেন্দু পালের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি সাইফুর রহমান বলেন, ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে তার স্টপ লিস্টে নাম থাকায় আটক করা হয়। এ সংক্রান্তে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ কর্তৃক প্রেরিত পত্রের মাধ্যমে অবহিত হওয়ার পর তাকে সন্ধা ৬টায় দিকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেওয়া হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে সপ্তাহ খানেক ধরে চলা আন্দোলন পরিস্থিতি স্বাভাবিকবিস্তারিত পড়ুন

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫বিস্তারিত পড়ুন

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবংবিস্তারিত পড়ুন


