বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে আমাদের ৮৪টি মিশনের যেকোনো জায়গায়, ইটস কনসিডারড অ্যাজ বাংলাদেশ টেরিটরি। যেখানেই যাবে সেখানেই তাকে অ্যারেস্ট করা হবে। কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা আচরণের সুযোগ নেই।
শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আছে কি-না, জানতে চাইলে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১১২ কর্মী
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর)বিস্তারিত পড়ুন

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, নভেম্বর,বিস্তারিত পড়ুন

রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটবিস্তারিত পড়ুন


