মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১১২ কর্মী

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ১১২ জন কর্মী নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে।

বোয়েসেলের তথ্যমতে, এই কর্মীরা ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া’-তে যোগ দেবেন এবং সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে যাবেন। বিমান ভাড়াসহ কর্মী পাঠানো-সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠানই বহন করবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে।

লটারিভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই কর্মীদের বাছাই করা হয়েছে। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগের জন্য ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় অনলাইন লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছিল। তবে দুই দিনব্যাপী সাক্ষাৎকার প্রক্রিয়ায় তাদের মধ্যে কয়েকজন অনুপস্থিত ছিলেন। এ কারণে বাকি আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে আরও ৫০ জন প্রার্থীকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য নির্বাচন করা হয়।

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া চূড়ান্তভাবে ১১২ জন কর্মীকে নির্বাচিত করে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছিল। তবে ১০০টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও কর্মীদের ওপর শোষণের অভিযোগের মধ্যে ২০২৪ সালের জুনে কর্মী নিয়োগ স্থগিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বানবিস্তারিত পড়ুন

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতেবিস্তারিত পড়ুন

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, নভেম্বর,বিস্তারিত পড়ুন

  • রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষা ভাতা বাড়ছে
  • ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর, গ্রিডে সরবরাহ বন্ধ
  • পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা
  • সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
  • মাঠেই নতুন আলুর কেজি ৬০ টাকা, খুশি কৃষকরা
  • সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে : মাহদী আমিন
  • জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম