নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আয়োজনে সচেতনতামূলক র্যালী ও মাস্ক বিতরণ

কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেবার” আয়োজনে সচেতনতামূলক র্যালী ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে কলারোয়া উপজেলা চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেনীর ব্যাক্তি কে মাস্ক পরিয়ে দেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুু, কলারোয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল, সেবার উপদেষ্টা এড: শেখ কামাল রেজা, ওসি তদন্ত হারান, অধ্যক্ষবিস্তারিত পড়ুন
হত্যার পর ড্রামে ভরে লাশ গুমের চেষ্টা: গ্রেফতার ১

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসট্যান্ডে ড্রামের ভেতর থেকে গৃহবধূ সাবিনা ইয়াসমিনের (৩৪) মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত খালেক হাওলাদারের স্ত্রী রহিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় খালেক হাওলাদারের গৌরনদীর মাহিলাড়া বিমেরপার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড় ও রশি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, সাবিনা ইয়াসমিনের খুনের ঘটনায় রহিমা বেগম ও তার স্বামী খালেক হাওলাদার জড়িত রয়েছেন। তবে সাবিনার মরদেহ উদ্ধারের পরবিস্তারিত পড়ুন
শেষবারের মতো মোহামেডান ও বঙ্গবন্ধুতে আসবেন বাদল রায়

যে ক্লাবের জার্সিতে ফুটবল খেলে লাখ লাখ মানুষরে হৃদয় জয় করেছেন সেই মোহামেডান ক্লাবে এবং যে মাঠের সবুজ ঘাসে ফুটবলের ফুল ফুটিয়েছেন সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায় শেষবারের মতো আসবেন সোমবার। বাদল রায়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১ টায় মতিঝিলস্থ মোহামেডান ক্লাব প্রাঙ্গনে এবং বেলা ১২ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়ের মরদেহ রাখা হবে ক্রীড়াঙ্গনের মানুষের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর রাজধানীর সবুজবাগ কালি মন্দিরে বাদল রায়েরবিস্তারিত পড়ুন
ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি ফয়েজ, সাধারণ সম্পাদক দীপক

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে দীপক শীল নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সেতু। রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত সংগঠনটির ৪০তম সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ২ দিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন চা ও পাট শ্রমিকবৃন্দ। ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’ স্লোগানে শুরু হয় ছাত্রবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে শেখ ফারুক হোসেনকে বিদায় সংবর্ধনা

কলারোয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে উপজেলা সমাজ সেবা অফিসার ’সহকারি পরিচালক’ হিসাবে পদোন্নতি প্রাপ্ত শেখ ফারুক হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সংবর্ধিত বিদায়ী সমাজ সেবা অফিসার শেখ ফারুক হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম,মাহাবুবর রহমান মফে, মনিরুল ইসলাম,আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, শেখবিস্তারিত পড়ুন
শামিম আহবায়ক আরিফ যুগ্ম আহবায়ক
কলারোয়া পৌর যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন

কলারোয়া পৌর যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কলারোয়া পৌর যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে শামিমুল ইসলাম মিলনকে আহবায়ক ও আরিফুর রহমান আরিফকে যুগ্ম সম্পাদক করে ১১ সদস্যের একটি কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। এর আগে সাংগাঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়া সহ সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন
বাদল রায়ের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

দেশের কিংবদন্তি ফুটবলার, সংগঠক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এক শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে করেছেনবিস্তারিত পড়ুন
চলেই গেলেন কিংবদন্তি ফুটবলার বাদল রায়

ক্রীড়াঙ্গনের সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন আশির দশকের মাঠ মাতানো কিংবদন্তি ফুটবলার বাদল রায়। আজ (রোববার) বিকেল ৫.৩৫ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ বাদল রায়। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল মোহামেডানের বাদল রায় হিসেবে খ্যতি অর্জন করা দেশের ফুটবলের অন্যতম এ তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গত ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক এই ফুটবলার।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ওয়াস ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ

কলারোয়া পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। রোববার (২২নভেম্বর) কলারোয়া পৌরসভা হলরুমে দিন ব্যাপী ওই প্রশ্ক্ষিণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার, মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসানা পারভীন ও নন্দিতা রানী দত্ত। প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। প্রশিক্ষণের মাধ্যমে ওয়াস ব্যবসায়ীগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দক্ষ ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়কবিস্তারিত পড়ুন
আশাশুনির বাঁকড়ায় লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুনামেন্ট উদ্ধোধন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়ায় ইউনাইটেড ক্লাবের উদ্যোগে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল খেলা রবিবার বিকালে উদ্ধোধন করা হয়েছে। উক্ত ৮ দলীয় ফুটবল খেলায় মোঃ মনির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মুস্তাকিম। খেলায় উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার জুলফিকার আলম ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন

