বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেশে করোনায় মৃত্যু ৩৮, নতুন শনাক্ত ২০৬০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮৮ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৪৭ হাজার ৩৪১ জনের। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা শুরুর দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং দ্রুত সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় শহরের পাকাপুলের উপর অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি এড.ওসমান গণি। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে মানববন্ধনে ঢাকা থেকে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপি, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণবিস্তারিত পড়ুন

নড়াইলে জুয়া খেলা অবস্থায় গোয়েন্দা পুলিশের হাতে আটক-৪

নড়াইলে জুয়া খেলা অবস্থায় ইউপি সদস্য সহ গোয়েন্দা পুলিশ ৪ জন কে আটক করেছে। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশে, রবিবার (২২ নভেম্বর) দুপুরে কালিয়া থানার পুরুলিয়া গ্রাম থেকে, গোপন সংবাদের ভিওিতে, জুয়াখেলা অবস্থায় পুরুলিয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) একাধীক (১২) টি মামলার জামিন প্রাপ্ত আসামী কোবাদ হোসেন (৪৮) পিতা মৃত জব্বার সাং-লক্ষিপুর, থানা কালিয়া, জেলা, নড়াইল সহ (৪) জনকে, এসআই আনিস,সঙ্গিও এসআই মাফুজুর কনেষ্টবল বিকাশ,বিস্তারিত পড়ুন

মধুমতি নদীর নড়াইল-গোপালগঞ্জ মেলবন্ধন সেতু ঝুকিতে !

মধুমতির নদীর ওপর নির্মিত নড়াইল এবং গোপালগঞ্জ জেলার মেলবন্ধন সেতুটির পাশে ড্রেজার মেশিন বসিয়ে বালু কাটা হচ্ছে। এতে সেতুটি ঝুকিপূর্ণ হচ্ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। জানাগেছে,নড়াইল এবং গোপালগঞ্জ জেলার মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে নড়াইলের পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল এবং গোপালগঞ্জ জেলার মানিকদহ এলাকায় মধুমতি নদীর ওপর প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ২০১৬ সালের ৩০ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন। বালুমহাল ও মাটিবিস্তারিত পড়ুন

মিয়ানমার থেকে সাগরপথে এলো দেড় লাখ ইয়াবা

মিয়ানমার থেকে সাগরপথে চট্টগ্রামে আসা একটি ইয়াবার চালান আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক ও এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে ইয়াবার এই চালানটি আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক রাজেশ বড়ুয়া। আটক ব্যক্তির নাম মো. সোহেল। তিনি জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন

অজপাড়া গাঁয়ের বুকে মুঘল ঐতিহ্য

বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার এক অজপাড়া গাঁয়ের নাম বিবিচিনি। নয়নাভিরাম মনোরম দৃশ্যে আচ্ছাদিত উঁচু টিলার উপর মাথা উঁচু করে মোঘল স্থাপত্যের নীরব সাক্ষী হয়ে আজও এই গ্রামে দাঁড়িয়ে আছে এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক ‘শাহী মসজিদ’।চারিদিকে সবুজের সমারোহ, এ এক হৃদয় ছোঁয়া পরিবেশ। ভাষায় প্রকাশ করতে গেলে এক কথায় বলা যায় সুন্দর, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করলে এ অনুভবের যেনো শেষ নেই। দেশের যতগুলো ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে এই বিবিচিনিবিস্তারিত পড়ুন

একদিনে মৃত ৯ হাজার, সংক্রমিত প্রায় ৬ লাখ

প্রাণঘাতী করোনার তাণ্ডবে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতে না হতেই করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে শুরু করেছে। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।এদিকে গত একদিনে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার জনের। একই সময়ে অজানা এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। যার ফলে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিতবিস্তারিত পড়ুন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৫ কোটি ৮০ লাখ ছাড়াল

করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা শনাক্তের পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে মৃত্যু। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী- রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৭৫ জনে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৫০৮ জনে দাঁড়িয়েছে। জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসবিস্তারিত পড়ুন

সরকার ৫জি সেবা দিতে পুরোপুরি প্রস্তুত

সরকার ৫জি সেবা দিতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় সিটিও ফোরাম বাংলাদেশ এবং মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব’র যৌথ উদ্যোগে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বেগবান করতে টেলিযোগাযোগের ভূমিকা শীর্ষক ওয়েবিনার সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘টেলিযোগাযোগ হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মহাসড়ক। এই খাত ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অবকাঠামো নির্মাণের পাশাপাশি ডিজিটাল অর্থনীতিসহ সব ডিজিটাল রূপান্তরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরাট অবদান রাখছে।বিস্তারিত পড়ুন

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনাপ্রধানকে এই পদক দেয়া হলো। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণভবনে সেনাবাহিনী প্রধানকে এই পদক দেন প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেনাবাহিনী প্রধানের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন