বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নড়াইলের পৌর মেয়র ডেঙ্গুতে আক্রান্ত, চিকিৎসার্থে হেলিকপ্টারে ঢাকায়

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। বুধবার দুপুরে হেলিকপ্টার করে অসুস্থ মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে ঢাকায় নেওয়া হয়। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে ওঠেন। এসময় দলের সহ নড়াইলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নড়াইল পৌরবাসি জাহাঙ্গীর বিশ্বাসের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। আল্লাহ্ যেন আমাদের নেতাকে আমাদের মাঝে সুস্থ্যভাবে ফিরিয়ে দেন বলেওবিস্তারিত পড়ুন

ধূলায় ধূসর কলারোয়া, ভোগান্তিতে জনজীবন, পর্যাপ্ত পানি ছিটানো দাবি

রাস্তার ধূলায় ধূসর কলারোয়া। চরম দুর্ভোগ আর ভোগান্তিতে জনজীবন। কলারোয়া উপজেলা সদরের যশোর-সাতক্ষীরা মহাসড়কের চলমান সংস্কার কাজের কারণে ধূলায় আচ্ছন্ন গোটা আশপাশের এলাকা। সংশ্লিষ্টরা রাস্তায় যতসামান্য পানি দেয়া ও মাঝেমধ্যে মোটেও পানি না দেয়ায় ধূলা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেকোন যানবাহনের নিয়মিত চলাচলে প্রতিক্ষণ ধূলা রূপ নিচ্ছে ঘন কুয়াশার মতো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার ধূলার কারণে দোকানপাট, বাড়িঘর ধূলায় আচ্ছন্ন হয়ে পড়ছে চোখের পলকে। ভূক্তভোগিরা জানিয়েছেন, ‘যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়ারবিস্তারিত পড়ুন

যুগান্তকারী সিদ্ধান্ত: নিউজিল্যান্ডে নারী পুলিশদের হিজাব পরার অনুমতি

যুগান্তকারী সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করল দেশটির সরকার। খবর বিবিসি, নিউজিল্যান্ড হেরাল্ড, ভাইস ও মাদারশিপের। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া কনস্টেবল জিনা আলী প্রথম হিজাব পরিধান করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন করবেন। নিউজিল্যান্ড পুলিশ বলছে, মুসলিম নারীদের আরও বেশি করে এই পেশায় আনতে পদক্ষেপটি নেওয়া হয়েছে। নিউজিল্যান্ড বরবার ধর্মনিরপেক্ষতার দিক থেকে উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিমদের মতো সংখ্যালঘুদের সব সময় আগলে রাখার চেষ্টা করেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডাবিস্তারিত পড়ুন

ফেসবুক আর মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বহু মেয়ের সর্বনাশে রাতুল

ফেসবুক মাধ্যমসহ বিভিন্নভাবে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে যুবক ইয়াসির রাতুল। এরপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা করত। মাঝে মাঝে দূরে ঘুরতেও যেত। দেখা করার সময় ও ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত রাতুল। যৌন সম্পর্কের সময় মোবাইলে সেই দৃশ্য ধারণ করত। তাও প্রেমিকার মোবাইলে। পরে ঘুরে এসে বিদায় দেওয়ার শেষ মুহূর্তে কৌশলে প্রেমিকার মোবাইল নিয়ে সটকে পড়ত রাতুল। প্রেমিকার মোবাইলে থাকা একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও পাঠিয়েবিস্তারিত পড়ুন

রোনালদো নেইমার গেছে, মেসি গেলেও কিছু বদলাবে না : লা লিগা সভাপতি

লিওনেল মেসি কি বার্সেলোনায় থাকবেন? গত মৌসুমে যে কাণ্ড হলো, তাতে মেসির আর বার্সার সঙ্গে ঘর করা কঠিন। আগামী মৌসুমে ‘ফ্রি’ ট্রান্সফারেই যে কোনো ক্লাবে নাম লেখাতে পারবেন আর্জেন্টাইন খুদেরাজ। ম্যানচেস্টার সিটিতে তিনি চলেই যাবেন, ধরে নিয়েছেন অনেকে। মেসি চলে যেতে পারেন, মানছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও। তবে কিছুটা দম্ভ নিয়েই যেন বললেন, মেসি চলে গেলেও লা লিগার তাতে কিছু যাবে আসবে না। বার্সা বোর্ডের সঙ্গে নানা বিরোধের জেরে গতবিস্তারিত পড়ুন

কক্সবাজারের মাতারবাড়ী বন্দরে সুবিধা পাবে কলকাতা-হলদিয়াও

কক্সবাজারের মাতারবাড়ী বন্দর চালু হবে ২০২৬ সালে। সেখানে ভিড়বে মাদারভেসেল বা বড় জাহাজ। তারপর ফিডার ভেসেল বা ছোট ছোট জাহাজে পণ্য, কনটেইনার চলে আসবে চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরে। ট্রানজিট সুবিধায় ভারতের ‘ল্যান্ডলক’ এরিয়া বা সেভেন সিস্টার্স এবং নেপাল, ভুটানে চলে যাবে কনটেইনার বা আমদানি পণ্য। এখানেই শেষ নয়, সিঙ্গাপুরের চেয়ে কম দূরত্বের মধ্যে মাতারবাড়ী বন্দরের অবস্থান হওয়ায় এর সুবিধা পাবে কলকাতা ও হলদিয়া বন্দরও। সব মিলিয়ে ভৌগোলিক অবস্থানগত কারণ, সুনীল অর্থনীতিরবিস্তারিত পড়ুন

দেবহাটা পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী!

দেবহাটা সরকারি বি.বি.এম.পি. ইনস্টিটিউশনের (পাইলট হাইস্কুল) সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী এবং একের পর এক সম্মানহানীর ঘটনায় ফুঁসে উঠেছে স্কুলের শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষ। অনুসন্ধানে জানা যায়, মো. শফিকুল ইসলাম ২০০৮ সালে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। গত ১৫/০৪/২০১২ তারিখে তার উত্তোলিত প্রভিশনাল সনদে প্রস্তুতকারক ও নিরীক্ষকের স্বাক্ষর থাকলেও ভুলবশত পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর না থাকায় ২০১৩ সালে তৎকালীনবিস্তারিত পড়ুন

নতুন আতঙ্ক বার্ড ফ্লু: ৭০ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এরইমধ্যে সামনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। জার্মানির একটি খামারের প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির মেক্লেনবার্গ-ভোরপমমার্ন রাজ্যের পূর্বাঞ্চল ল্যান্ডক্রেইস রোস্টকের স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স এর। রোস্টকের পার্শ্ববর্তী অঞ্চলে একটি মুরগির খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই খামারে এইচ৫এন৮ ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়া গেছে। খামারটিতে প্রায় ৪ হাজার ৫০০টি মুরগি আছে। শুরুতেবিস্তারিত পড়ুন

শাহজালালে যাত্রীর কাছ থেকে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ইকে ৫৮২ ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সকালে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারাবিস্তারিত পড়ুন

৪৫ মিনিটের জন্য ‘মৃত্যু’ হয়েছিল এই ব্যক্তির! অতঃপর…

শরীর অসাড়। হার্টবিটও বন্ধ! আপাত দৃষ্টিতে মনে হয়েছিল মারাই গিয়েছেন। ঠিক ৪৫ মিনিটের জন্য ‘মৃত্যু’ হয়েছিল তার। কিন্তু তারপরই প্রাণ ফিরে পেলেন। শুনতে অদ্ভুত লাগলেও এমনই ঘটনা ঘটেছে মাইকেল ন্যাপিনস্কির সঙ্গে। বিষয়টা তাহলে একটু খোলাসা করে বলা যাক। গত ৭ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট রেইনার জাতীয় উদ্যানে গিয়েছিলেন ৪৫ বছরবয়সী মাইকেল ন্যাপিনস্কি। সেখানে গিয়েই রাস্তা হারিয়ে ফেলেন। তাছাড়া সেখানে পাহাড়ের কোলে ঘন জঙ্গলে ছিল মারাত্মক ঠাণ্ডা। পরের দিন রাতে হেলিকপ্টারে তারবিস্তারিত পড়ুন