মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুক আর মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বহু মেয়ের সর্বনাশে রাতুল

ফেসবুক মাধ্যমসহ বিভিন্নভাবে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে যুবক ইয়াসির রাতুল। এরপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা করত। মাঝে মাঝে দূরে ঘুরতেও যেত। দেখা করার সময় ও ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত রাতুল।

যৌন সম্পর্কের সময় মোবাইলে সেই দৃশ্য ধারণ করত। তাও প্রেমিকার মোবাইলে। পরে ঘুরে এসে বিদায় দেওয়ার শেষ মুহূর্তে কৌশলে প্রেমিকার মোবাইল নিয়ে সটকে পড়ত রাতুল। প্রেমিকার মোবাইলে থাকা একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হতো।

এভাবে বার বার যৌন সম্পর্ক স্থাপনে এবং টাকা পাঠাতে বাধ্য করত।

অবশেষে এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে রাতুলকে গ্রেফতার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে ১০টি সিম, চারটি ফেইক ফেসবুক আইডি এবং ৯টি জিমেইল একাউন্ট জব্দ করা হয়।

সিআইডির সাইবার ক্রাইম শাখার এসপি রেজাউল মাসুদ জানান, গ্রেফতার রাতুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।

সে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। সে প্রথমে মিরপুরে এক রাজনৈতিক নেতার বাড়িতে ‘টি-বয়’ হিসেবে কাজ করত। পরে মোহাম্মদপুর রিংরোডে এক শো-রুমে সেলসম্যানের চাকরি নেয়। কিন্তু চাকরি ছেড়ে দিয়ে ‘যৌন ও ব্ল্যাকমেইলিংয়ের মতো’ অপরাধে জড়িয়ে পড়ে। গত ৬ মাস ধরে রাতুলের সঙ্গে এক ভুক্তভোগীর পরিচয়।

সেই সুবাদে তারা ঢাকার বিভিন্ন জায়গায় দেখা করত।

এক দিন ওই ভুক্তভোগীকে চাঁদপুর যাওয়ার প্রস্তাব দেয় রাতুল। পরে সেখানে ঘুরতে গিয়ে লঞ্চে দুজন যৌন সম্পর্কে লিপ্ত হয়। একান্ত মুহূর্তের সেই দৃশ্য ওই তরুণীর মোবাইল দিয়েই ধারণ করা হয়। পরে তারা সদরঘাটে এসে নামার সময় রাতুল তার প্রেমিকাকে বলে, তার ফোনে টাকা নাই, একজনকে কল দিতে হবে। এই বলে প্রেমিকার মোবাইল নিয়ে ছটকে পড়ে রাতুল। পরে প্রেমিকার ফেসবুক আইডি দখলে নিয়ে এবং ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ও তার বাবা-মাকে কল করে টাকা চায়।

রাতুলের কাছ থেকে ১০ ভুক্তভোগীর ছবি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় ডিজিটাল সিকিউরিটি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী শফিকুলের নতুন স্বপ্নের সঙ্গী ময়মনসিংহের ত্রিশালের ইউএনও

ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ICTবিস্তারিত পড়ুন

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের বড় পদে ব্যাপক রদবদলের পর এবার একসঙ্গে ৩৩ জন ঊর্ধ্বতনবিস্তারিত পড়ুন

  • পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট
  • মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
  • উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী
  • ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি বিমান ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে: বিমানমন্ত্রী
  • তারেক রহমানের নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
  • দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
  • ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই
  • ‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল