নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পেরুতে এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয় প্রেসিডেন্ট

নতুন একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছে পেরুর কংগ্রেস; এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটি তৃতীয় রাষ্ট্রপ্রধান পেল। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটির নেতৃত্ব দিবেন ৭৬ বছর বয়সী কংগ্রেস সদস্য ফ্রানসিসকো সাগাস্তি, জানিয়েছে বিবিসি। গত সোমবার প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলের হাতে থাকা কংগ্রেস। ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসিত হন ভিজকারা। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার এই ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে পেরুজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভবিস্তারিত পড়ুন
১৬৭টি বৈধ ওমরা এজেন্সির তালিকা প্রকাশ

১৬৭টি বৈধ ওমরা এজেন্সির তালিকা প্রকাশ করেছে সরকার। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেশকিছু শর্তসাপেক্ষে ১৬৭টি বৈধ ওমরা এজেন্সির তালিকা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪২ হিজরি (২০২০-২০২১ খ্রি.) সনে পবিত্র ওমরা কার্যক্রমে অংশগ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ১৬৭টি ওমরা এজেন্সিকে শর্তসাপেক্ষে উমরাযাত্রী প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো। এর আগে ৪ নভেম্বর ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বৈধ ওমরা এজেন্সিগুলোর তালিকাবিস্তারিত পড়ুন
রিজভী আহমেদ আবারও হাসপাতালে ভর্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু জানিয়েছেন, পরবর্তী চিকিৎসা নিতে তিনি আজ সকাল সাড়ে ১১টায় ল্যাবএইড হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন। আজই ল্যাবএইড হাসপাতালের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। হৃদরোগে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর চিকি হার্টের এমপিআই (Myocardial Perfusion Imaging-MPI) টেস্ট করা হয়েছে। হার্টের এনজিওগ্রামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় রবি এমপি’র সাথে মতবিনিময় পৌর ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছে জেলা ও নবগঠিত পৌর ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের মুনজিতপুর ইসু মিয়া সড়কের মীর মহলে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী, সহ-সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইব্রাহীম ফকির, সাংগঠনিক সম্পাদক মমিন হওলাদার, দপ্তর সম্পাদক বাবলু হাসান, নব-গঠিত পৌর ভূমিহীন সমিতির সভাপতি সাইফুল ইসলাম,বিস্তারিত পড়ুন
হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে যা করবেন

হার্টের সমস্যা কেবল বেশি বয়সীদের হয় তা কিন্তু নয়। এখন কম বয়সীদের মধ্যেও এ রোগ হচ্ছে। কিন্তু চিকিৎসকরা এর কারণ হিসেবে দায়ী করছেন অনিয়মিত জীবন যাপনকেই। লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনলেই হার্ট অনেকটা সুস্থ থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে স্ট্রোক কিন্তু মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ। দেখে নেওয়া যাক কী পরিবর্তন আনতে হবে দৈনন্দিন জীবনে? রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা দরকার শরীরে প্রয়োজনের অতিরিক্ত শর্করা থাকলেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ষোড়শ কবিতা উৎসব ২০২০ এর দপ্তর উদ্বোধন

সাতক্ষীরা ষোড়শ কবিতা উৎসব ২০২০ এর দপ্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির’র সভাপতিত্বে ষোড়শ কবিতা উৎসব ২০২০ এর দপ্তর উদ্বোধন করা হয়। সভায় বক্তব্য প্রদানপূর্বক উৎসব দপ্তর উদ্বোধন করেন কবি আরশি বাউল। সভায় বক্তব্য রাখেন কবি গুলশান আরা, শাহানা আকতার, আবু সালেক, আব্দুল্লাহ সিদ্দিক, নবকুমার ঢালী, বিশ্বরূপ চন্দ্র ঘোষ, তৌফিক আহমেদ, সালেহা আকতার প্রমূখ। উল্লেখ্য, “নিরাপদ জীবনের জন্য কবিতা” শ্লোগান নিয়েবিস্তারিত পড়ুন
অন্যের স্ত্রীর সঙ্গে প্রেম-বিয়ে, অতঃপর প্রথম পক্ষের সন্তানকে পেতে আইনি লড়াই করেন যে ক্রিকেটার!

ভ্রমণ সংস্থায় গিয়েছিলেন নিজের কাজে। সেখানেই পরিচয় সংস্থার কর্মী চেতনার সঙ্গে। ক্রমে আলাপ ঘনিষ্ঠ হতে বিয়ের প্রস্তাব। কিন্তু চেতনা কিছুতেই রাজি নন। সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস চলে গিয়েছিল। প্রেমের ওপর হারানো বিশ্বাস ফিরিয়ে এনে তাকেই বিয়ে করেছিলেন অনিল কুম্বলে। বেঙ্গালুরুর একটি ভ্রমণ সংস্থায় চাকরি করতেন চেতনা রামলিঙ্গম। প্রথম স্বামী কে ভি জাহগিরদারকে ছেড়ে চলে আসার পরই ট্রাভেল এজেন্টের চাকরি নিয়েছিলেন তিনি। অসুখি দাম্পত্যে থাকতে চাননি চেতনা। যন্ত্রণা ভুলে থাকার জন্যবিস্তারিত পড়ুন
বিশ্বজুড়ে আরও ৭ হাজারের প্রাণ গেল করোনায়

একদিনে বিশ্বজুড়ে আরও ৭ হাজারের প্রাণ গেল করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজারের বেশি। এখনও দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৭১০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। ২ লাখ ৫২ হাজার ছাড়িয়ে গেছে দেশটির মোট মৃত্যু। দেড় লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসের অস্তিত্ব মিলেছে একদিনে। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্স ও ইতালিতে সোমবারও ৫ শতাধিক মৃত্যু হয়েছে করোনায়। ভারত ও ইরানের দৈনিক প্রাণহানি ৪শ’র ওপর।বিস্তারিত পড়ুন
দ্য ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার গাজী আনিস

বিভিন্ন আত্মউন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের জন্য ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন আনিসুর রহমান (গাজী আনিস)। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্টুডেন্টস অ্যাফেয়ার্সের মাধ্যমে আন্তর্জাতিক এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিয়ে তিনি অ্যাওয়ার্ড অর্জন করেন। সোমবার (১৬ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সনদ ও ব্যাজ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউর প্রশাসনিক কর্মকর্তা ফাহমি হাসান, সাইকোলোজিস্ট বিলকিস খানম, প্রশাসনিক কর্মকর্তা এবং অ্যাওয়ার্ড লিডার মো. নাসিম হাওলাদার, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. কাওসার হামিদ।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরের ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

আমরা সকলে চোখের যত্নশীল হই, চোখ থাকিতে আমরা যেন অন্ধ না হই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদরাসায় ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনা বি,এন,এস,বি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে সাইড সেভার্স এর অর্থায়নে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেন কৃষ্ণনগর ইউনিয়নের সিলসিলায়ে ফুরফুরা শরীফের অনুসারী বৃন্দ এবং চক্ষু শিবির ক্যাম্প পরিচালনা করেন মোজাদ্দেদ জামান, ফুরফুরা রক্তদান শিবির। উক্ত চক্ষু চিকিৎসা শিবির ক্যাম্পবিস্তারিত পড়ুন

