রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেরুতে এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয় প্রেসিডেন্ট

নতুন একজন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছে পেরুর কংগ্রেস; এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটি তৃতীয় রাষ্ট্রপ্রধান পেল।

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দেশটির নেতৃত্ব দিবেন ৭৬ বছর বয়সী কংগ্রেস সদস্য ফ্রানসিসকো সাগাস্তি, জানিয়েছে বিবিসি।

গত সোমবার প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলের হাতে থাকা কংগ্রেস। ঘুষ গ্রহণের অভিযোগে অভিশংসিত হন ভিজকারা। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

তার এই ক্ষমতাচ্যুতিকে কেন্দ্র করে পেরুজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালে অন্তত দুই জন নিহত ও বহু প্রতিবাদকারী আহত হন।

ভিজকারাকে সরানোর পর পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন কংগ্রেসের স্পিকার মানুয়েল ম্যারিনো। কিন্তু ম্যারিনোর বিরুদ্ধে চলা বিক্ষোভ দমনে পুলিশ শক্তি প্রয়োগ করলে পরিস্থিতি উল্টে যায়। পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদে তার নবগঠিত মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করলে চাপে পড়ে যান ম্যারিনো।

সঙ্কট মোকাবেলায় তার গৃহীত পন্থা নিয়ে আইন প্রণেতাদের অসন্তোষ ও চাপে রোববার পদ ছাড়তে বাধ্য হন তিনি।

এরপর কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পেরুর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন সাগাস্তি।

কংগ্রেসের যে একমাত্র দল ভিজকারার অভিশংসনের বিরুদ্ধে ভোট দিয়েছিল তিনি সেই দলের লোক। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পাওয়ার পর তার ক্ষমতাপ্রাপ্তি নিশ্চিত হয়।

এই ভোটের আগে কংগ্রেস সদস্য আলবের্তো দে বেলাউন্দে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “পেরুর জন্য মূল বিষয় হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও এই দুঃস্বপ্নের অবসান ঘটানো।”

রয়টার্স লিখেছে, এমন এক সময়ে পেরুতে এ অস্থিরতা দেখা যাচ্ছে, যখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তামা উত্তোলক দেশটিকে করোনাভাইরাস মহামারীর পাশাপাশি এক শতকের মধ্যে সবচেয়ে নাজুক অর্থনৈতিক দশায় পড়ার শঙ্কার বিরুদ্ধেও লড়তে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের