নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেশে করোনায় আরো ১৯ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ১২৭ জনে।মৃতদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৩ জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায়বিস্তারিত পড়ুন
কালিগঞ্জ থানাকে ঘুষ ও দালাল মুক্ত করার লক্ষ্যে সচেষ্ট আছি- ওসি দেলোয়ার হুসেন

কালিগঞ্জ থানাকে ঘুষ ও দালাল মুক্ত করার লক্ষ্যে আমি এখনও সচেষ্ট আছি। আমি চাই পুলিশ জনগনের সত্যিকারের বন্ধু হয়ে কাজ করুক। কাওকে উপকার করতে না পারলেও যেনো আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ না হয় সে ভাবেই চলতে চাই। কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্চ মো. দেলোয়ার হুসেন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্য এসব কথা বলেন। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে থানা গোল চত্তরে থানা এলাকার আইন শৃংখলা বিষয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মাসিকবিস্তারিত পড়ুন
করোনাভাইরাসে আক্রান্ত হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আজ বুধবার হানিফের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার একান্ত সচিব তারিক উল আলম টুটুল। টুটুল জানান, জ্বরসহ আরও কিছু লক্ষণ থাকায় হানিফ করোনা পরীক্ষা করিয়েছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় বিশ্রামে আছেন। তবে শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন।
এএসপির মৃত্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার নামে নির্যাতন করে এএসপি আনিসুলের মৃত্যুর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে অভিযুক্ত হাসপাতালে অভিযান চলমান, সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরকে অবহিত করা হবে। গত সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারীবিস্তারিত পড়ুন
দেশের সব হাসপাতাল পরিদর্শনে যাচ্ছে সরকার

সারা দেশে অনুমোদিত এবং অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ডাগনস্টিক সেন্টারগুলো জরুরি ভিত্তিতে তালিকা চেয়ে সেগুলো পরিদর্শন শুরু করতে যাচ্ছে সরকার এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক এ কথা বলেন। গত ৯ অক্টোবর হাসপাতালের কর্মীদের ধস্তাধস্তিতে মারা যাওয়া সিনিয়র এএসপি আনিসুল করিমের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘যেকোনো মৃত্যু দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। আমার একজনবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলায় সোনাবাড়িয়ার জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলায় সাতক্ষীরাকে ২-০ গোলে হারিয়েছে সোনাবাড়িয়া। বুধবার (১১ নভেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৮ম খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের ৬ মিনিটে সোনাবাড়িয়া ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়ার আতিক ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যায়। বিরতির পরে ২৩ মিনিটে সোনাবাড়িয়ার আতিক নিজের ও দলের ২য় গোলটি করেন। রেফারির শেষ বাঁশিবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

করোনার দ্বিতীয় ধাপ থেকে রক্ষায় ‘মাস্ক ব্যবহার ব্যতিত প্রবেশ নিষেধ, মাস্ক পরিধান করুন, সেবা নিন’-এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মোড়ে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন, সরকারি সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ঘরের বাইরে বের হলেই, মাস্ক ব্যবহার করুন এবং সর্বক্ষন সচেতন থাকুন। সামাজিক নিরাপত্তা বজায় রাখুন। স্বাস্থ্যবিধি মেনে করোনা থেকে মুক্তবিস্তারিত পড়ুন
শার্শার কায়বা ইউনিয়নে শতভাগ জন্ম মৃত্যু সনদ বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইন শুরু

“শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে প্রয়োজন জন্ম সনদ” এই স্লোগান নিয়ে যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে আজ (১১ ই নভেম্বর) থেকে জন্ম- মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন শুরু হয়েছে। রুদ্রপুর ১ নং ওয়ার্ডে রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বুধবার সকাল ১০ টায় জন্ম- মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু। প্রত্যেক ওয়ার্ডে দুই দিন করে মোট ১৮ দিন এই ক্যাম্পেইন চলবে। এসময় মেম্বর আলমগীর কবিরবিস্তারিত পড়ুন
ফকিরহাটে মোহাম্মাদিয়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট জেলার ফকিরহাটে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার মাতা এবং তার সহধর্মিণী রুপা চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা শ্যামনগরের মোহাম্মাদিয়া ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় ১০ নভেম্বর মঙ্গলবার যোহরের নামাজের পর দোয়ার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে বংঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা ভাইরাস থেকে তিনি সহ তার স্ত্রী ও পরিবারের সকলের রোগ মুক্তি ওবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় ৩০ কেজি গাঁজাসহ ১ যুবক আটক

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়ায় ৩০ কেজি গাঁজা মুস্তাফিজুর রহমান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। বুধবার রাতে স্থানীয় শুকুর আলীর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক মুস্তাফির রহমান ওই গ্রামের মৃত্যু ইজ্জত আলীর ছেলে। শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ এজাজুর রহমান এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মুস্তাফিরকে আটক করা হয়েছে।বিস্তারিত পড়ুন

