শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কেশবপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় সমগ্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহাদাৎ হোসেন, কেশবপুরবিস্তারিত পড়ুন

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

‘জনগণের ক্ষমতায়নে যুবসমাজ হও বলিয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের মিনি মার্কেট সংলগ্ন মাঠে যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি’র সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন

কেশবপুরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে প্রতীকী অবস্থান

যশোরের কেশবপুরে কেভিড-১৯ সংক্রামণের সম্ভাব্য ২য় পর্যায় মোকাবেলায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের প্রতীকী অবস্থান কর্মমূচী পালন করেছে। ‘মাস্ক ব্যাতীত প্রবেশ নিষেধ এবং মাস্ক পরিধান করুন সেবা নিন’ এই নির্দেশনা পালনে উপজেলা পরিষদ সম্মুখে প্রতীকী অবস্থান কর্মমূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম,বিস্তারিত পড়ুন

‘আয়াতুল কুরসি’ তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে কি?

বদজিন-ভুত কিংবা শয়তানের আক্রমণ থেকে নিজেকে সুরক্ষায় ‌আয়াতুল কুরসি’র নিয়মিত আমল খুবই কার্যকরী। কিন্তু আয়াতুল কুরসির লিখিত তাবিজ ব্যবহার করা যাবে কি? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনাই বা কী? অনেককেই বলতে শোনা যায় যে, তারা শয়তান কিংবা বদজিন বা ভুতের আক্রমণ থেকে বাঁচতে আয়াতুল কুরসি লিখিত তাবিজ হাতে কিংবা সোনা-রূপার চেইনসহ মাদুলিতে ভরে গলায় ব্যবহার করে থাকেন। আয়াতুল কুরসি লিখিত এ তাবিজ কি ওই ব্যক্তিকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম? ‘না’,বিস্তারিত পড়ুন

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা মারা গেছেন

বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। দেশটির রাজপ্রাসাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা। প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে। বিএনএরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পাসপোর্ট অফিস সংল্গন্ন রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস সড়কে ৩২০ মিটারবিস্তারিত পড়ুন

অসময়ে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীসহ দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে জ্বরের রোগীর ভিড় বাড়ছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় রাজধানী ঢাকা ও এর বাইরের হাসপাতালে ৫০ জন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৪৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ছয়জন ভর্তি হন। চলতি মাসের প্রথম ১১বিস্তারিত পড়ুন

চীনাদের ইলেভেন ইলেভেনের কেনাকাটা

নভেম্বরের ১১ তারিখ চীনাদের একটি বিশেষ দিন। শুধুমাত্র কেনাকাটার জন্য দিনটা বিশেষ হিসেবে চীনাদের কাছে বিবেচিত হয়। সারা বছর ধরে তোড়জোড় চলতে থাকে এই দিনটার জন্য। সমস্ত বিপনি বিতানে চলে অনেক বড় বড় ডিসকাউন্ট অফার। বাদ যায়না ছোট খাট খুচরো দোকান থেকে শুরু করে মেগা শপিং মল পর্যন্ত। এমন কোন পণ্যের দোকান খুঁজে পাওয়া যাবেনা যে এই দিন তাদের বেচা বিক্রিতে ছাড় দেয়না। হতে পারে সেই ছাড়ের পরিমান নিয়মিত মূল্যের থেকেবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সন্দেশের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজগঞ্জ বাজারে যুবলীগের আঞ্চলিক অফিসে কেক কাটা হয়। অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহেল রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রভাষক মো. মিজানুর রহমান, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টারবিস্তারিত পড়ুন

তালার নগরঘাটায় পিচের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

একেরপর এক অনিয়ম আর নিম্নমানের জিনিস দিয়ে রাস্তার কাজ করছে এরকম সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই সেই রাস্তার কাজ।এমনকি তদন্ত প্রতিবেদনে অনিয়মের অভিযোগ হওয়া সত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার সাংবাদিক তপন চক্রবর্তী কাজ দ্রুত শেষ করার পায়তারা করছেন। যদিও এখন পিচ দেওয়ার কাজ এলাকাবাসীর তোপের মুখে পড়ে বন্ধ রেখে অন্যকাজ করছেন। তবে ঠিকাদার চাচ্ছেন রাস্তায় পিচ দেওয়ার কাজ তড়িঘড়ি করে শেষ করতে। ওই এলাকার মানুষ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও সেসবের কোনো কিছু তোয়াক্কাবিস্তারিত পড়ুন