শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

‘জনগণের ক্ষমতায়নে যুবসমাজ হও বলিয়ন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের মিনি মার্কেট সংলগ্ন মাঠে যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি’র সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে জেলা যুবলীগের অন্যতম সদস্য মীর মহিতুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাবেক যুবলীগের আহবায়ক মাহমুদ আলী সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য কাজী আক্তার হোসেন, সাবেক জেলা যুবলীগের সভাপতি খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক ছাত্রনেতা ও জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার রহমান উজ্জল, জেলা যুবলীগের সদস্য ও পৌর আওয়ামীলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, যুবলীগ নেতা রাজু মোল্লা, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন, সুলতানপুর বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাজ, শরিফুল ইসলাম, মো. রবিউল ইসলাম বাবু, রিংকুসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভাস্থলে সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন এবং সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস