বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পাসপোর্ট অফিস সংল্গন্ন রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে পৌরসভার ৮নং ওয়ার্ডে তানভীর কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড হতে পাসপোর্ট অফিস সড়কে ৩২০ মিটার কার্পেটিং রাস্তা ৬লক্ষ ৯৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া এই সড়কটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত। এলাকাবাসী তথা সাধারণ পথচারীদের চলাচলের উপযোগি হওয়ায় পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাবেক কাউন্সিলর মো. আজিবর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রইজের প্রতিনিধি এম.এম মফজুলার হক, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, একরামুল নাসির, রুহুল আমিন, মাস্টার আমজাদ হোসেন, মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার