বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার নগরঘাটায় পিচের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

একেরপর এক অনিয়ম আর নিম্নমানের জিনিস দিয়ে রাস্তার কাজ করছে এরকম সংবাদ প্রকাশিত হলেও থেমে নেই সেই রাস্তার কাজ।এমনকি তদন্ত প্রতিবেদনে অনিয়মের অভিযোগ হওয়া সত্বেও সংশ্লিষ্ট ঠিকাদার সাংবাদিক তপন চক্রবর্তী কাজ দ্রুত শেষ করার পায়তারা করছেন। যদিও এখন পিচ দেওয়ার কাজ এলাকাবাসীর তোপের মুখে পড়ে বন্ধ রেখে অন্যকাজ করছেন। তবে ঠিকাদার চাচ্ছেন রাস্তায় পিচ দেওয়ার কাজ তড়িঘড়ি করে শেষ করতে।

ওই এলাকার মানুষ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও সেসবের কোনো কিছু তোয়াক্কা না করে রীতিমত মামার বাড়ির আবদারের মতন নিম্নমানের জিনিস দিয়ে আর রাস্তা পরিষ্কার না করেই পিচ দেওয়ার অভিযোগ উঠেছে নগরঘাটা ইউনিয়নের ঋষি পাড়ার সংযোগ সড়কে (চৌরাস্তা মোড়) মোড় থেকে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের পূর্ব পার্শ্ব দিয়ে রহমাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটের অলি আহম্মেদের বাড়ি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণের কাজ।

এলাকার সুশীল সমাজের মানুষেরা বলছেন, এই ঠিকাদার রীতিমত কোনোকিছুর তোয়াক্কা না করেই নিজের বাপ-দাদার সম্পত্তি মনে করে নিম্নমানের জিনিস দিয়ে কাজ করছেন। যেটি এলজিইডি দেখভাল করার কথা থাকলেও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তবে ইতিমধ্যে দুদক সহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ দিয়েছেন যাতে করে এই ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় সেজন্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২