বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডিসেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেশে করোনায় মৃত্যু ২৫, শনাক্ত ১২৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ২৪২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৬৭ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জনে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৬০টি পরীক্ষাগারে গতবিস্তারিত পড়ুন

গণতন্ত্রের মানষ কন্যা

গণতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুফল এনেছ আর কিছু চাইনা। ডিজিটাল বাংলাদেশ করেছ বাংলার রুপকার। জাদুর কাঠি পেয়েছ তুমি খুলেছ রুদ্রদার। মস্তিস্কের চেতনা বৃদ্ধি দেখেছি বারবার। তলা বিহীন ঝুড়ি নয় উন্নয়ন দেখেছি। সবাই বলছে বাহবা বেশ শান্তির উন্মেষ। নিংস্বার্থ প্রেম দেশের প্রতি জনগণ করেছ আপন। স্মৃতির পাতায় স্মরনীয় এনেছ সুশাসন।

লাইভে এসে করোনা ভ্যাকসিন নিলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। তার ভ্যাকসিন নেওয়ার দৃশ্য হোয়াইট হাউস থেকে একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখানো হয়েছে। ভ্যাকসিন নিয়ে জনমনে শঙ্কা দূর করা এবং এর নিরাপত্তা সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতেই এই ভিডিও সম্প্রচার করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ভ্যাকসিনের ডোজ নেওয়ার পর পেন্স জানান, আমি কিছুই বুঝতে পারিনি। ভ্যাকসিনের প্রতি মানুষের আস্থা তৈরির চেষ্টা করছি। পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াইট হাউসেবিস্তারিত পড়ুন

ঘুমিয়ে ছিলেন গেটম্যান, খোলা ছিল গেট!

জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। এসময় ঘুমিয়ে ছিলেন গেটম্যান। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এ তথ্য জানিয়েছেন। ভয়াবহ এই সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিকবিস্তারিত পড়ুন

লজ্জার রেকর্ড গড়লো ভারত!

ভারত-অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্টে বোলারদের আধিপত্য দেখছে ক্রিকেটবিশ্ব। অজি বোলারদের দাপটে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা পেল ভারত। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানই ছিল ভারতের সর্বনিম্ন সংগ্রহ। এবার তাও হলো না! ৩৬ রানেই ইনিংস গুটিয়ে গেল কোহলি বাহিনী। অথচ তৃতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শুরু করেছিল সফরকারীরা। হাতে উইকেট অক্ষত ৯টি। কিন্তু বিধিবাম! অ্যাডিলেডের সকালটা যে ভারতের হলো না। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসে পড়লো নিমিষেই। সকালটা নিজেদের করে নিলেন স্বাগতিকবিস্তারিত পড়ুন

সারাদেশে চালের বাজারে অস্থিরতা, বাড়ছে দাম

পরিকল্পিতভাবে সরবরাহ বন্ধ রেখে দেশব্যাপী চালের বাজার অস্থির করে তুলছেন মিল মালিকরা। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে চালের দাম বস্তায় বেড়েছে ২০০-৩৫০ টাকা পর্যন্ত। পাইকারদের অভিযোগ, অর্ডারের টাকা নিয়েও চাল দিচ্ছে না মিলাররা। এ অবস্থায় শুল্ক তুলে দিয়ে আমদানি উন্মুক্ত করে দেয়ার পরামর্শ পাইকারি ব্যবসায়ীদের। মিলমালিকদের সাথে দফায় দফায় বৈঠক করে চালের দর বেঁধে দিয়েও বাজারে তা কার্যকর করতে পারেনি সরকার। উল্টো পাইকারি পর্যায়ে সরকারের বেঁধে দেয়া ৫১ টাকা ৫০ পয়সার প্রতিকেজি সরুবিস্তারিত পড়ুন

জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো দুইজন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের বার্ষিক সম্মেলন

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের বার্ষিক সম্মেলন-২০’ কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপজেলা কমিটি গঠন ও পূণঃ মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮ ডিসম্বর) শুক্রবার সকাল ১০ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্মচারী পরিষদ নেতা অফিস সহকারি আব্দুল গফ্ফার। সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আবুল খায়ের, সহকারি অধ্যাপক ইউনুছ আলী খান, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কেন্দ্র কমিটিরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য, জেলা ইনচার্জ কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাবীর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০ পালিত হয়েছে। ’মুজিবর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশে যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে অনুষ্ঠিত অনলাইন সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন। ভার্চুয়াল সভায় অতিথি হিসাবে অংশগ্রহন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুলবিস্তারিত পড়ুন