বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিলেন রওশন আরা রুবী

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবী। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে প্রস্তাবক, সমর্থক ও আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনিবিস্তারিত পড়ুন

করোনার ভয়ে বিমানবন্দরেই ছিলেন তিন মাস

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ভয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে টানা তিন মাস ছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে দীর্ঘদিন বিমানবন্দরে থাকার কারণে নয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঘোরাফেরা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ৩৬ বছর বয়সী এই ব্যক্তির নাম আদিত্য সিং। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন। গত শনিবার শিকাগো বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দরের কর্মীরা পরিচয়পত্র দেখতে চাইলে একটি ভুয়া আইডি কার্ড এগিয়ে দেন তিনি। পরেবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা বাড়ল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সংস্থাটির এই ক্ষমতার ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। সে নিষেধাজ্ঞার মেয়াদ আজ আরও এক মাস বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। ফলে এই সময়ে কোনো শিক্ষক নিয়োগে সুপারিশ করতে পারবে না এনটিআরসিএ। নিয়োগবঞ্চিত কয়েক শতাধিক নিবন্ধনধারী প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতেরবিস্তারিত পড়ুন

বছরের প্রথম অধিবেশন আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে আজ। অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়। এদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশনে শুরু হবে। রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাকালীন পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনেও পূর্বের তিনটি অধিবেশনের মতো আরোপ করা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় বসবে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশন। এরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে নেমে আসামের করিমগঞ্জ জেলার বালিয়া এলাকায় এ সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, সুড়ঙ্গপথটি এপারে ভারতের আসাম রাজ্য আর অন্য পাড়ে বাংলাদেশের সিলেট জেলাকে যুক্ত করেছে। করিমগঞ্জ জেলা পুলিশের সূত্র ব্যবহার করে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পাচার, অপহরণসহ আন্তর্জাতিক চোরাচালানের কাজে এই সুড়ঙ্গটি ব্যবহার হয়। প্রতিবেদনে বলা হয়, গত রোববারবিস্তারিত পড়ুন

আমি মরলে স্ত্রী-ছেলে এমপি, এ সংস্কৃতি বন্ধ করতে হবে: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, নোয়াখালীর বসুরহাট পৌরসভার পুনঃনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি মরে গেলে আমার ছেলে এমপি হবে, স্ত্রী এমপি হবে, এ সংস্কৃতি বন্ধ করতে হবে। তবে কারও যোগ্যতা থাকলে সে এমপি হতে পারে। ’ আজ সোমবার দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোটারদের সঙ্গে নির্বাচনোত্তর কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে এতে উপস্থিতবিস্তারিত পড়ুন

কর্মচারীদের ১২ মাসের বেতন দিতে ব্যর্থ হলে পৌরপরিষদ বাতিল

দেশের পৌরসভাগুলোর কর্মচারীদের ১২ মাসের বেতন দিতে ব্যর্থ হলে পরিষদ বাতিল করে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ‘স্ট্রেংদেনিং দ্যা আরবান লোকাল গভর্ণমেন্টস্ ইন বাংলাদেশ’ শীর্ষক এক ন্যাশনাল পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন, পৌরসভা তাদের নিজস্ব আইনানুযায়ী চলে এবং নিজেদের আয়ে পরিচালিতবিস্তারিত পড়ুন

উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে সরকার। আজ রবিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও আমরা গুরত্ব দিচ্ছি কারণ ডিজিটাল যুগ। এটা শুধু আমার দেশে না, আমাদের চলচ্চিত্র যেন বাইরেও যেতে পারে সে ব্যবস্থা আমরা করতে পারি। প্রধানমন্ত্রী বলেন, রেখেই শিশুদেরবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত চলচ্চিত্র শিল্পে প্রাণ সঞ্চার করেছেন প্রধানমন্ত্রী: ড. হাছান মাহ্‌মুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত এদেশের চলচ্চিত্র শিল্পে নতুন প্রাণ সঞ্চার করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে আমরা ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে যেমন স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবো, তেমনি বঙ্গবন্ধুর হাতে যাত্রা শুরু হওয়া আমাদের চলচ্চিত্র শিল্পও বিশ্ববাজারে একটি বিশেষ স্থান করে নেবে।’ রবিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী এবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর নির্বাচন: নৌকা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জানুয়ারী) বিকালে পশুহাট মোড় সংলগ্ন আ.লীগ কার্যালয় থেকে উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বের হওয়া প্রচার মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পশুহাট মোড়ে আ.লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তারা আগামি ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ভোটবিস্তারিত পড়ুন