মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, জানুয়ারি ২৬, ২০২১

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কুবি আধুনিক ওয়েবসাইট পাচ্ছে ১০ লাখ টাকা ব্যয়ে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বর্তমান ওয়েবসাইট বাতিল করে নতুন করে পূর্ণাঙ্গ ওয়েবসাইট প্রকাশ করা হবে। এর জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ। তিনি বলেন, কন্টেন্ট রেডি করে দেশের স্বনামধন্য ১০টি কোম্পানিকে আমরা চিঠি দিয়েছি। কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সামনে এটা প্রদর্শন করবে। সেখান থেকে তিনটি বাছাই করব। এরপর সেই তিনটির থেকে সবচেয়ে ভালো যেটা হবে, সেটাই আমরাবিস্তারিত পড়ুন

বেপরোয়া বউ ছেলের আশকারায়, হামলার শিকার বাবা-মা হাসপাতালে

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ বেপারী (৭০)। পেশায় তিনি দিনমজুর। তবে বয়সের কারণে এখন কাজ করতে পারেন না। তার স্ত্রী আলেয়া বেগম (৬৫) নানা জটিল রোগে ভুগছেন। তাদের তিন ছেলে ও তিন মেয়ে। ছেলেমেয়ের মুখে খাবার জোটাতে কখনো কখনো নিজেদের পেটে দানা পড়েনি এই বাবা-মায়ের। এভাবেই একে একে সবাইকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন। সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। তিন ছেলের মধ্যে মেজ ছেলে মকবুল বেপারী মালয়েশিয়া প্রবাসী।বিস্তারিত পড়ুন

কলারোয়ার ঝিকরায় ৪নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কাউন্সিলর প্রার্থী শরিফুজ্জামান উজ্জ্বল

কলারোয়া পৌরসভা নির্বাচনে নতুন মুখের প্রার্থী হিসাবে ঝিকরা ৪ নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগের পরিচ্ছন্নকর্মী মুজিব আদর্শের সৈনিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শরিফুজ্জামান উজ্জ্বল কাউন্সিলর প্রার্থী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে গণসোংযোগ চালিয়ে যাচ্ছেন। কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিমুল, উপজেলার কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম, চন্দনপুর ইউনিয়নের প্রতিবাদী কন্ঠস্বর চেয়ারম্যান পদপ্রার্থী ডালিম হোসেন জানান- সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসাবে শিক্ষিত এবং জনপ্রিয় প্রার্থী শরিফুজ্জামান উজ্জ্বল। তিনি আওয়ামীলীগের পরিচ্ছন্নকর্মীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলারোয়ায় থানা পুলিশি অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, কলারোয়া থানার এসআই রুবেল আহমেদ, এ এস আই রফিকুল ইসলাম ও এ এস আই আসলাম সিকদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৩ টার দিকে হিজলদী ফকিরপাড়াস্থ গ্রামের আমজাদ হোসেনের রান্না ঘরের গর্ত থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারের সময় আমজাদ হোসেন মনিকে (৩৫) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার হিজলদীবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগের উদ্যোগে কর্মীসভা

কলারোয়ায় পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবলীগসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কলারোয়া পৌরসভাতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে মডেল পৌরসভায় উত্তীর্ন করার প্রত্যয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় জমি দখল করতে না পেরে গাছ কেটেদিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের দাদপুরে গ্রামে জমি দখল করতে না পেরে গাছ কেটে জমি সাবাড় করে দিয়েছে প্রতিবেশী এক ভূমি দুস্য। এ সময় জমির মালিক তার গাছ রক্ষা করতে এলে ভূমি দুস্যরা তাকে জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে পাটকেলঘাটা থানার ৪ নং কুমিরা ইউনিয়ানের দাদপুর গ্রামের মো. ছবেদ আলীর জমিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছবেদ আলীর পুত্র মো. সাদ্দাম হোসেন পাটকেলঘাটা থানায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের আলোচনা সভা

কলারোয়ার জয়নগরে হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে জয়নগর বেলতলা সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গনে ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের নেতৃ বৃন্দদের নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনটির সার্বিক তত্বাবধানে ছিলেন মিন্টু পাল। সেই সাথে যুব ঐক্য পরিষদের ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয় কমিটির ঘোষনা করেন উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি জয় দাস এবং সাধারণ সম্পাদক মিন্টু পাল উক্ত কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়া পল্লী ডাক্তার কল্যাণ সমিতির সাথে যশোর রেনেসাঁ হসপিটালের মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়া পল্লী ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে ও যশোর রেনেসাঁ হসপিটাল এন্ড ডায়াগনিস্টক সেন্টারের উদ্যেগে শতাধিক গ্রাম ডাক্তারদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন বাংলার বহুল প্রচারিত দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও রেনেসাঁ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন।তিনিবিস্তারিত পড়ুন

শেষ মুহুর্তে জমে উঠেছে কলারোয়া পৌর নির্বাচনের প্রচারনা

কলারোয়া পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারনা শেষ মুহুর্তে জমে উঠেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কলারোয়া পৌরসভা বাজার সহ ৯টি ওয়ার্ডের অলিগলি। প্রার্থীরা সারা দিন ব্যস্ত সময় পার করছেন ভোটারদের বাড়িতে বাড়িতে ও পৌর সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে লিফলেট বিতরণে। এর মধ্যে পথ সভা কর্মীসভা, উঠান বৈঠক , মাইক, লিফলেট, ব্যানার পোস্টার, হাতির পিঠে চড়ে হ্যান্ডবিল প্রদান চলছে বিরামহীন ভাবে , এছাড়াও মিছিল স্লোগান তো আছেই। প্রচারের সময় ভোটারদের কাছে পৌরসভার উন্নয়নেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলিপুর প্রথম প্রহর ফাউন্ডেশনের শাখা উদ্বোধন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রথম প্রহর ফাউন্ডেশন’ এর সাতক্ষীরা শাখার আওতাধীন আলিপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীর মাঝে ২ মাসের শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে ‘প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা’ এর আলিপুর শাখা আত্মপ্রকাশ করে। এসময় মো. সাদিকুর রহমানকে সমন্বয়ক করে টিম গঠন করা হয়। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে ও প্রথম প্রহর ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন