রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুর প্রথম প্রহর ফাউন্ডেশনের শাখা উদ্বোধন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রথম প্রহর ফাউন্ডেশন’ এর সাতক্ষীরা শাখার আওতাধীন আলিপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীর মাঝে ২ মাসের শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে ‘প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা’ এর আলিপুর শাখা আত্মপ্রকাশ করে। এসময় মো. সাদিকুর রহমানকে সমন্বয়ক করে টিম গঠন করা হয়।

আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে ও প্রথম প্রহর ফাউন্ডেশন আলিপুর এর কার্যনির্বাহী সদস্য মোস্তফা আনোয়ার এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।

এসময় আরো উপস্থিত ছিলেন, সীমান্ত আদর্শ কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মহিদুল ইসলাম, প্রথম প্রহর ফাউন্ডেশন, সাতক্ষীরা এর সভাপতি মো. রাকিবুল হাসান, সহ-সভাপতি ফয়সাল আজাদ, সাধারন সম্পাদক মো. তরিকুল ইসলাম অন্তর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রথম প্রহর ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও সংগঠনটি সমাজের উন্নয়নে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়