রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জানুয়ারি, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ার জয়নগরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ

কলারোয়ার জয়নগর ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। ৯ডিসেম্বর সকাল থেকে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ওয়ার্ডের নতুন ভোটারদের এ স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। স্মার্টকার্ড বিতরণ উদ্ভোধন করেন ১নং জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ও উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জব্বার মোড়ল, ইউপি সদস্য জয়দেব সাহা,ইউপি সদস্য বজলুর রহমান,ইউপি সদস্য মিজানুর রহমান,ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

নড়াইলে যাত্রী বাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১, আহত ১২

নড়াইল-মাগুরা সড়কের হাড়িগড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন শেখ (৩২) নিহত হয়েছেন। শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামের মকবুল শেখের ছেলে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

‘শরীফা’রা আমাদের সন্তান, এদের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে’ : লাল্টু

‘প্রতিবন্ধীরা আমাদের সন্তান ওদের দেখাশোনার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কলারোয়ার হরিনা গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের কন্যা ও বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফার সার্বিক খোঁজ নেওয়ার সময় এমন মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী মন্তব্য করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু। সম্প্রতি তিনি অসুস্থ্য শরীফাকে দেখতে গিয়ে আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের সার্বিক জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণবিস্তারিত পড়ুন

নড়াইলে ফেনসিডিলসহ যুবক আটক

নড়াইলের লোহাগড়ায় ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের হাতে আটক। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে (৯জানুয়ারি) শনিবার নড়াইলের লোহাগাড়া গোয়েন্দা পুলিশ ডিবির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এ এস আই ওবাইদুর, এ এস আই জাহিদুল সঙ্গীয় কনেষ্টোবল নারায়ন, রকিবুল, সুফিয়ান, মোহন কুন্ডু, জয় ও সালমানসহ মাদক বিরোধী অভিযানে এস এম সোহাগ পিং-মৃত বোরহান উদ্দিন সাং লক্ষীপাশা থানা লোহাগড়া জেলা নড়াইলকে ৩ বোতলবিস্তারিত পড়ুন

নড়াইলের বিভিন্ন খাল-বিলে চলছে পোলো দিয়ে মাছ ধরার উৎসব

নড়াইলের বিভিন্ন খাল-বিলে চলছে পোলো দিয়ে মাছ ধরার উৎসব বর্ষা শেষে বিলের পানি কমে যাওয়ায় নড়াইলের বিভিন্ন খাল-বিলে চলছে মাছ ধরার উৎসব। কেউ পোলো দিয়ে, আবার কেউ জালসহ বিভিন্ন উপকরণ দিয়ে এসব মাছ ধরছে বিভিন্নবয়সী মাছ শিকারীরা। শোল, টাকি, কৈ, মাগুর, রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে খুশি এসব মাছ শিকারীরা। মাছের ভান্ডার হিসেবে পরিচিত নড়াইল জেলা। এই জেলায় মধুমতি, চিত্রা, নবগঙ্গা, কাজলা নদীসহ অসংখ্য খাল-বিল রয়েছে। এসব নদী খালবিস্তারিত পড়ুন

টিউশনির টাকায় শীতার্তদের পাশে ঢাবি ছাত্র আমানুল্লাহ

টিউশনির জমানো টাকা দিয়ে নিজ এলাকার ৩০ জন শীতার্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ পারভেজ। আমানুল্লাহ পারভেজ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী। করোনার ছুটিতে টিউশনি করে জমানো টাকার একটি অংশ দিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করেছি, বলছিলেন আমানুল্লাহ পারভেজ। তিনি বলেন, নিজের জন্মস্থানের প্রতি দায় ও দায়বদ্ধতার জায়গা থেকে আমি এটা করেছি। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমিবিস্তারিত পড়ুন

ডাক্তার দেখানোর নামে জমি লিখে নেয়ার অভিযোগ

কলারোয়ায় দু’পুত্রের বিরুদ্ধে পিতার মামলা

কলারোয়ায় অসুস্থ্য পিতাকে ডাক্তার দেখানোর নামে ১২বিঘা জমি লিখে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। নিজের বৃদ্ধ অসুস্থ্য পিতাকে ডাক্তার দেখানোর নাম করে তার দুই ছেলে সাড়ে ১২বিঘা জমি লিখে নেওয়ার ঘটনায় আদালতে ওই মামলা হয়েছে। গত ৪ জানুয়ারী ২১ তারিখে সাতক্ষীরার আমলী আদালতে মামলাটি করেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে বৃদ্ধ হাজের আলী সরদার (৮৫)। তিনি মামলার আরজিতে ও সাক্ষাতে বলেন- তার ৩ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রিটেইল মিট ও সিম্ফোনী ৩৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন করলেন এমপি রবি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রিটেইল মিট ও সিম্ফোনী ৩৩০ প্রো মডেলের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (০৮জানুয়ারী) রাতে শহরের হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে জেলা মোবাইল ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে জেলার মোবাইল ব্যাবসায়ীদের নিয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সিম্ফোনী ডিলার মোবাইল প্লাসের ব্যাবস্থাপনায় শুক্রবার দিনভর দেবহাটা বটতলাবিস্তারিত পড়ুন

টুইটারের বিকল্প আনছেন ট্রাম্প!

নিজের ব্যক্তিগত টুইটার একাউন্ট বন্ধ করে দেওয়ায় এবার টুইটারের ওপরে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দিয়েছেন টুইটারের মতো আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার। শুক্রবার (৮ জানুয়ারি) টুইটার কর্তৃপক্ষ সহিংস ঘটনার পুনরাবৃত্তিতে ট্রাম্পের টুইট বার্তা আবার ভূমিকা রাখতে পারে এমন আশঙ্কায় তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এরপর থেকে নিজের বক্তব্য ও মন্তব্য প্রচারের জন্য আপাতত যুক্তরাষ্ট্রের সরকারি @POTUS অ্যাকাউন্ট ব্যবহার করছেন ট্রাম্প। সেখানেই তিনি নিজের জন্য একটা প্লাটফর্ম গড়ে তোলারবিস্তারিত পড়ুন

আরও দুই দেশ ভ্যাকসিন দেবে, দরজা খুলে রেখেছি: স্বাস্থ্যমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা চীন ও রাশিয়া বাংলাদেশকে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া দিতে চাচ্ছে আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে। এটা চার লাখ মানুষকে দেওয়ার মতো। চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের ভ্যাকসিন আসবে বলে আবারওবিস্তারিত পড়ুন