ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পাটকেলঘাটার পুটিয়াখালীতে হাডুডু খেলায় ফাইনালে তেতুলিয়া একাদশ

পাটকেলঘাটা থানার পুটিয়াখালীতে জাতীয় হা-ডু-ডু খেলার মঙ্গলবার বিকাল ৪টায় পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের উদ্যোগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ৮দলীয় নক আউট হাডুডু সেমিফাইনাল রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাটকেলঘাটা আমিরুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের উপদেষ্টা মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্তিত ছিলেন জাতীয় পার্টি তালা উপজেলা সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান তালা সদর ইউনিয়ন সাংবাদিক এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটাবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় ফেনসিডিল ও ইজিবাইকসহ দু’জন আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিল ও ইজিবাইক সহ দু’জন কে আটক করেছে পুলিশ। এদের মধ্য একজন মহিলা রয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর বেলা বাগ আঁচড়া তদন্দ কেন্দ্র এলাকার মহিষকুড়া পাঁকা রাস্তার ওপর থেকে নাসিমা খাতুন (৫০) ও ইমরান হোসেন (৪২) নামে দু’জন কে ২৩ বোতল ফেনসিডিল সহ আটক করে বাগআঁচড়া পুলিশ।এসময় তাদের ইজিবাইকটিও জব্দকরা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, নিয়মিত টহল দেয়ার সময় বালুন্ডা – জামতলাবিস্তারিত পড়ুন
উত্তরণ’র সহযোগিতায় তালায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ভায়ড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় উক্ত খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। ভায়ড়া গ্রামের ৬০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। ভায়ড়া করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দ্বি-মাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বে-সরকারি সংস্থা সি.ডব্লিউ.সি.এস এর আয়োজনে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের জন্য মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীদের নিয়ে গঠিত দলের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সি.ডব্লিউ.সি.এস এর আশ্বাস প্রকল্পের লিয়াজো অফিসার রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, সি.ডব্লিউ.সি.এস এরবিস্তারিত পড়ুন
গনমৈত্রী প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শুকনা খাবার বিতারণ

কলারোয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে কলারোয়ার বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে সরকারী শুকনা খাবার বিতারন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল দশ টার সময় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌসুমী জেরীন কান্তা এ কলারোয়া গণমৈত্রী প্রতিবন্ধী স্কুলের বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শুকনা খাবার বিতারণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ সহ কলারোয়া গণমৈত্রী এনজিও এর সভাপতি মেহেদী হাসান উপস্থিত ছিলেন। অন্য দিকে সকাল নয়টার সময় কলারোয়া পৌরবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময়

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে উচ্চ শিক্ষার সমস্যা ও সমাধান শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের মিলানায়নতে খুলনা জেলার ২০টির অধিক কলেজের শিক্ষকদের উপস্থিতিতে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, ড. প্রফেসর আনোয়ারুল হক জোয়াদ্দার এসময় তিনি বলেন, উচ্চ শিক্ষা বিস্তারে এনইউবিটিকে যে ভূমিকা পালন করেছে তা সত্যি প্রশাংসা পাওয়ার যগ্য। মার্কেটিং ব্যান্ডডিং এন্ড প্রমোশনাল বিভাগেরবিস্তারিত পড়ুন
নর্দান ইউনিভার্সিটির সঙ্গে বিএআরসি এর সমঝোতা চুক্তি সই

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার (বিএআরসি)। ৮ ফেব্রুয়ারি ২০২১, বিশ্ববিদ্যালয়ের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম ও এডিশনাল ডিরেক্টর জনাব মনোয়ারুল ইসলাম রিবেলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিএআরসি এর পক্ষে উপস্থিত ছিলেন বিএআরসি এর সিইও জনাব মোহাম্মদবিস্তারিত পড়ুন
করোনার টিকা নিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান-ওসি

মহামারী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বুধবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পৃথক পৃথক ভাবে কোভিশিল্ড টিকা নেন আলহাজ্ব মুজিবর রহমান এবং বিপ্লব কুমার সাহা। দেবহাটা উপজেলা পরিষদ এবং থানা প্রশাসনের মধ্যে সর্ব প্রথম মুজিবর রহমান এবং বিপ্লব সাহা টিকা নেন। পরবর্তীতে থানার আরোও ৮ পুলিশ অফিসার করোনার টিকাবিস্তারিত পড়ুন
দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে মাস্ক দিলেন ইউএনও

করোনা কালীন সময়ে তীব্র ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনার্স হিসেবে সার্বক্ষনিক দায়িত্বরত দেবহাটা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন এর হাতে সার্জিক্যাল ও ওয়্যাশএবল দু’ধরনের মাস্ক তুলে দেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এসময় দেবহাটাতে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাসহ উন্নয়ন মুলোক বিভিন্ন বিষয়েবিস্তারিত পড়ুন
১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা ভাতা ডিজিটালি বিতরণের উদ্বোধন

আগামী ১৫ ফেব্রুয়ারি ইলেকট্রনিক জি-টু-পি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার (৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) (ওয়েব লিংকের mis.molwa.gov.bd) ভিত্তিতে জানুয়ারি মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ইলেকট্রনিক জি-টু-পি পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরিবিস্তারিত পড়ুন

