ফেব্রুয়ারি, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মদপানে বগুড়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

বিষাক্ত স্পিরিট পানে বুধবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এরমধ্যে ১২ জন বগুড়া শহরে এবং ৩ জন শাজাহানপুর উপজেলায়। নতুন করে যে দু’জনের মৃত্যু হয়েছে তারা হলেন- শহরের তিনমাথা পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার রামনাথ রবিদাস (৬০) ও পুরান বগুড়া জিলাদারপাড়ার কুলিশ্রমিক রমজান আলী (৬৫)। এর আগে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার কারখানা শ্রমিক পলাশ হোসেন (৩৪), শহরের কাটনারপাড়া এলাকার হোটেল শ্রমিক সাজু মিয়া (৫৫), পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার সুমনবিস্তারিত পড়ুন
নড়াইলে ড্রেজার ও ভলগেটসহ আটক ৫

নড়াইলের কালিয়ার উপজেলার দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারী ৩০টি ড্রেজার উঠিয়ে দিয়েছে গ্রামবাসী। বুধবার (০৩ জানুয়ারি) শতাধিক গ্রামবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ড্রেজারগুলো তুলে নিতে বাধ্য করে। এদিকে নবগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলনকালে তিনটি ড্রেজার, একটি ভলগেটসহ পাঁচজনকে আটক করেছে বড়দিয়া নৌ-পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, এক বছর ধরে কালিয়ার যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে ১৫০ ট্রলারে বালি উত্তোলনবিস্তারিত পড়ুন
ম্যানইউর ইতিহাস প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়ে

পুরো ম্যাচটা দেখলেই মনে হবে এটা যেন একটি হাইলাইটস। একের পর এক গোল। সফরকারী সাউদাম্পটন দিশেহারা হয়ে পড়েছিল গোল হজম করতে করতে। শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে সফরকারী সাউদাম্পটনের জালে মোট ৯ বার বল জড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯-০ গোলের এই জয়ে পয়েন্ট টেবিলেও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে ছুঁয়ে ফেললো ম্যানইউ। ২২ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলো ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ম্যানসিটি। তবে, বড় তথ্য হলো ম্যানসিটি ম্যাচওবিস্তারিত পড়ুন
ভারত থেকে মোট ১ লাখ ১১ হাজার ৫২০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে

গতকাল পর্যন্ত ভোমরা, দর্শনা, বেনাপোল, সোনা মসজিদ, হিলি, বুড়িমারি, বাংলাবান্দা, শেওলা সহ দেশের বিভিন্ন স্থল বন্দর দিয়ে বেসরকারিভাবে মোট ৫৬ হাজার ৩শত ৯১ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। এছাড়া সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির আওতায় ৫৫ হাজার ১শত ২৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। সর্বমোট ১ লাখ ১১ হাজার ৫২০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। ইতোপূর্বে বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য গত ৩ জানুয়ারি ২০২১ তারিখে ১০জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে ১বিস্তারিত পড়ুন
সাবেক এমপি সালাউদ্দিন নাশকতার মামলায় কারাগারে

রাজধানীর ওয়ারি থানায় নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওএমএসের কলেবর বৃদ্ধি

১ ফেব্রুয়ারি, ২০২১ হতে ওএমএসের আওতায় ঢাকা মহানগরে ভ্রাম্যমাণ ৪টি ট্রাকের মাধ্যমে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাকপ্রতি দৈনিক আরও ৩ মে.টন করে ১২ মে.টন চাল বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়াধীন খাদ্য অধিদপ্তর। উল্লেখ্য, ওএমএস খাতে ঢাকা মহানগরে A, B, C ক্যাটেগরি ভিত্তিতে ১২৪টি বিক্রয়কেন্দ্রে দৈনিক ১-১.৫ মেট্রিক টন আটা এবং ১ মেট্রিক টন চাল বিক্রয় হয়ে আসছে। একইসাথে শ্রমঘন ৪টি জেলায় (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) মোট ১৪৭টি কেন্দ্রে দৈনিক ২ মেট্রিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের গয়েশপুরে পিতা পুত্রকে মারপিটের অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুরে শিক্ষার্থী ও তার পিতাকে মারপিটের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গয়েশপুর গ্রামের নুর মোহাম্মদের পুত্র ওমর ফারুক (১১) গয়েশপুর হিবজুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করে। গত ৩ ফেব্রæয়ারি সকাল ৮টার দিকে মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা শিক্ষার্থী ওমর ফারুককে মারপিট করে গুরুতর আহত করে। ওমর ফারুক বাড়ি ফিরে বিষয়টি তার পিতাকেবিস্তারিত পড়ুন
তালায় ১২তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ১০ ফেব্রুয়ারী

সাতক্ষীরায় তালা আদর্শ যুব সংঘের আয়োজনে তালাবাসীর সহযোগিতায় বুধবার (১০ ফেব্রুয়ারী) বাদ আসর তালা পুরাতন হাই স্কুল ফুটবল ময়দানে ১২তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের অনুষ্ঠিত হবে। তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাস্সীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সীরে কুরআন বাংলার সাড়া জাগানো আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা মাওলানা এম. হাসিবুর রহমান। বিশেষ আকর্ষন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গীতিকার, সুরকার ও ইসলামী সংগীত শিল্পী সুর সম্রাট মশিউর রহমান। বিশেষ মেহমান বিজ্ঞানময় কুরআন ও সুন্নাহ বিষয়ক আলোচনা করবেনবিস্তারিত পড়ুন
মারামারি সেচের পানি নিয়ে, মৃত্যু একজনের

বোরো মৌসুমে জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে মারামারিতে আবুল হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল হোসেন সেচকল পরিচালনা কমিটির ব্যবস্থাপক ছিলেন। ওই সেচকলের আওতাধীন কৃষকদের চাহিদা অনুযায়ী বোরো মৌসুমে সেচের পানি দেন তিনি। বিগত মৌসুমের সেচের পানির মূল্য পরিশোধ না করায় কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তেবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল আশীর্বাদ হয়েই এলো নিউজিল্যান্ডের জন্য। আর অপেক্ষা করতে হলো না। প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখিয়েছে কিউইরা। ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ার। তিন টেস্টের সিরিজটা বাতিল হওয়ায় জুনে লর্ডনে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখানো কঠিন সমীকরণের মুখে পড়ে গেল ক্যাঙ্গারুদের। এখন অন্যদের ফলের দিকে তাকিয়ে থাকবে তাদের। আজ (মঙ্গলবার) পর্যন্ত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে এক নম্বরে আছে ভারত। তাদের সর্বোচ্চ ৭১.৭ শতাংশ পয়েন্ট। ৭০বিস্তারিত পড়ুন

