সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল আশীর্বাদ হয়েই এলো নিউজিল্যান্ডের জন্য। আর অপেক্ষা করতে হলো না। প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখিয়েছে কিউইরা।

ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ার। তিন টেস্টের সিরিজটা বাতিল হওয়ায় জুনে লর্ডনে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখানো কঠিন সমীকরণের মুখে পড়ে গেল ক্যাঙ্গারুদের। এখন অন্যদের ফলের দিকে তাকিয়ে থাকবে তাদের।

আজ (মঙ্গলবার) পর্যন্ত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে এক নম্বরে আছে ভারত। তাদের সর্বোচ্চ ৭১.৭ শতাংশ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউজিল্যান্ড।

পয়েন্ট কম নিয়েও কিভাবে সবার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড? এমন কৌতুহলী প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আসলে নিউজিল্যান্ড বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে। তাদের আর পয়েন্ট কমার সম্ভাবনা নেই।

কিন্তু ভারতের সেই সম্ভাবনা আছে। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ৬৯.২ শতাংশ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় তাদের আর সুযোগ নেই নিউজিল্যান্ডকে পেছনে ফেলার। তাই হিসেব অনুযায়ী, কেন উইলিয়ামসনের দলের সব বাধা কেটে গেছে।

৬৮.৭ শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইংল্যান্ড। ভারত এবং ইংল্যান্ডের ভাগ্য তাদের নিজেদের হাতেই। সামনে এই দুই দল চার টেস্টের সিরিজের মুখোমুখি হবে। সেই সিরিজটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু সিরিজটি নির্ধারণ করবে তিন দলের ভাগ্য-অস্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ড।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি