রবিবার, এপ্রিল ৪, ২০২১
বর্তমানে দিন হিসাবে দেখছেন
৫০ কোটি গ্রাহকের ফেসবুক তথ্য অনলাইনে

১০৬টি দেশের ৫০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে খুব সহজেই পাচ্ছে হ্যাকাররা। এসব তথ্যের মধ্যে আছে ফোন নাম্বার, ফেসবুক আইডি, পুরো নাম, ব্যবহারকারীর অবস্থান, জন্মতারিখ ও ই-মেইল ঠিকানা। হ্যাকারদের একটি ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এ ধরনের বিভিন্ন মাধ্যমের সূত্র ধরে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের খবর কয়েক বছর ধরেই প্রকাশিত হচ্ছে। তবে ফেসবুক এবং অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কি বিশাল তথ্যভাণ্ডার সংগ্রহ করছে এবং ব্যবহারকারীরা যে বড় ধরনেরবিস্তারিত পড়ুন
জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাইরে নয়

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। কাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কড়াকড়ির মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ ছাড়া কড়াকড়ির মধ্যে রয়েছে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।বিস্তারিত পড়ুন
স্বাস্থ্য ও পাট মন্ত্রণালয়ের সচিবের রদবদল, শেখ ইউসুফ হারুন সিনিয়র সচিব

দেশে করোনায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী হওয়ার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই সচিব ও এক সাচিবিক মর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রোববার মন্ত্রণালয়র উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফের প্রেসবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে। এতে বলা হয়, স্বাস্থ্যবিভাগের সচিব মো. আব্দুল মান্নাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুরক্ষা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোকাব্বির হোসেনকে। আরবিস্তারিত পড়ুন
অত্যান্ত অসুখী দেশ ভারত! জাতিসংঘের রিপোর্টে উঠে এল লজ্জাজনক পরিসংখ্যান

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-এর তালিকায় ভারত 149 টি দেশের মধ্যে 139 তম স্থানে রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। অর্থাৎ ফিনল্যান্ড হল বিশ্বের সুখীতম দেশ। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021, কোভিড -19-এর প্রভাব এবং কীভাবে সারা বিশ্বের লোকেরা সাফল্য অর্জন করেছে তার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি বিশ্বের 149 টি দেশকে “তাদের নাগরিকরা নিজেকে কতটা খুশি মনে করে” তার উপরে আলোকপাত করা হয়েছে। এইবিস্তারিত পড়ুন
লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার কীভাবে চলবে?

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তবে দেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম ব্যাংক খাত কীভাবে চলবে তা নিয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ব্যাংকের শাখাগুলো কীভাবে চলবে তাও জানেন না ব্যাংকের ব্যবস্থাপক বা ম্যানেজাররা। এদিকে ব্যাংকের লেনদেনের সঙ্গে নির্ভর করছে পুঁজিবাজারের লেনদেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা এর আগে বলেছেন, ব্যাংকের লেনদেন চালু থাকলে পুঁজিবাজারের লেনদেনও চালু থাকবে। অর্থাৎ ব্যাংকেরবিস্তারিত পড়ুন
করোনায় আক্রান্ত ১৩ কোটি ১৩ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৪৪ হাজার একশ ৬৮ জন এবং মারা গেছে ২৮ লাখ ৫৮ হাজার ছয়শ ৯৩ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৮৩৯ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৬৩৬ জন। সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বেবিস্তারিত পড়ুন
ঢাকা-১৪ আসনের আ.লীগের এমপি আসলাম আর নেই

ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন। রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্যসূত্র: যুগান্তর
বাড়ল পেঁয়াজের দাম

আজ রোববার রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের কেজিতে বেড়েছে পাঁচ টাকা। এর আগে গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন দিতে যাচ্ছে সরকার। লকডাউনের এই সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার দুপুর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে দোকানে ভিড় করেন ক্রেতারা। ক্রেতারা বাড়তি পণ্য কেনার কারণে সন্ধ্যার পরপরইবিস্তারিত পড়ুন
হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, পার্সেল হবে

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ এপ্রিল থেকে বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কড়াকড়ির মধ্যে রয়েছে, হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি’: মামুনুল হক

অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় সমর্থকদের সঙ্গে মিছিল সহকারে মোগড়াপাড়ার দিকে যান মামুনুল হক। পরে স্থানীয় একটি ঈদগাহ ময়দানে বক্তব্য রাখেন তিনি। মামুনুল হক বলেন, আপনাদেরবিস্তারিত পড়ুন

