এপ্রিল, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সিনিয়র সচিবে পদোন্নতি পেলেন সাতক্ষীরার সন্তান শেখ ইউসুফ হারুন

সিনিয়র সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। রোববার (৪ এপ্রিল) তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিবের পদ থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছিল। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে তিন বছরেরও বেশিবিস্তারিত পড়ুন
কেশবপুরে দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর ও টলি।। নষ্ট হচ্ছে রাস্তা, অতিষ্ট জনগণ

যশোরের কেশবপুর পৌর শহরসহ উপজেলাব্যাপী প্রতিদিন শতাধিক ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে। অবৈধ এই ট্রাক্টর ও টলি প্রতিদিন মাটি বহন করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। অতিষ্ট জনসাধারণ নষ্ট হচ্ছে সরকারি রাস্তা। ট্রাক্টরের মাটি মেইন সড়কে পড়ে রাতের কুয়াশায় কর্দমাক্ত হয়ে প্রায় প্রতিদিনই দূর্ঘটনা ঘটে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে এই মরনযান বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহন না করায় দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটির সভায়বিস্তারিত পড়ুন
ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ
সাতক্ষীরায় শিশু কিশোরদের সভা মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফের শিশু কিশোরদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ব্রেকিং দ্যা সাইলেন্স এর সাতক্ষীরা অফিস কার্যালয়ে ওই সভায় কার্যকরী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হয়। ফারিয়া সুলতানা যুথী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভলান্টিয়ার রাইসুল ইসলাম আসাদ, সুজিত পাল, অগ্রঃ (বিসর্গ), সাদিয়া আফরিন জুই, হুমাইরা পারভিন, আবিদ হোসেন, প্রীতি দাশ, মো. শরিফুজ্জামান, হাসিবুর রহমান, প্রত্যয় মৃধা প্রমুখ
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
ব্যবস্থাপনায় দুর্নীতির কারণে ভোমরা স্থলবন্দর সুবিধার পরিবর্তে দুর্ভোগে

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পূর্নাঙ্গ বন্দরে রুপান্তরিত হয়। সেই অনুযায়ি বন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু ভোমরা স্থলবন্দর ব্যবস্থাপনায় দুর্নীতির কারণে বন্দরটির কার্যক্রম সুবিধার পরিবর্তে দুর্ভোগের কারণ হয়ে এ অঞ্চলের ব্যবসায়ীদের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশনের নেতৃবন্দ এই অভিযোগ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের (ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশন)বিস্তারিত পড়ুন
কেশবপুর ভূমি দপ্তরের আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মান্নান বিশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক শুনানির দিন ধার্য হলেও তা হয়নি। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল মান্নান বিশ্বাস ১৯৮৯ সালের ২৫ মে ও ২৬ আগস্ট ১৫৫২ দাগে এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিক্রিত জমি ফেরত পেতে মিথ্যেচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার বৈকারীতে চাচাতো ভাইয়ের কাছে বিক্রিত জমি ফেরত পেতে বোনদের দিয়ে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে, ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন খলিলনগর গ্রামের মোঃ জিয়াদ আলীর ছেলে মোঃ মাহবুবুর রহমান। রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মৃত চাচা তারাচাঁদ মন্ডলের ৩ মেয়ে ৪ ছেলে। চাচা তারাচাঁদের সম্পত্তি ৭ ভাই-বোন মধ্যে ভাগ বন্টন হওয়ার পর ভাইয়েরা তাদের বোনদের তাড়িয়ে দেয়। তাদের মধ্যেবিস্তারিত পড়ুন
আশাশুনি সদরের কোদন্ডায় চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের মতবিনিময়

আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন। রবিবার (৪ এপ্রিল) বিকালে তিনি এ মতবিনিময় করেন।স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনগনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এসময় সফরসঙ্গী হিসাবে উপজেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, আশরাফুজ্জামান আশু,মেম্বার আব্দুস ছাত্তার,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মুরশিদ আলম, উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকা, বিশিষ্ট ব্যবসায়ী কবিরবিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায়
দেশে করোনা আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড ।। শনাক্ত ৭০৮৭, মৃত্যু ৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের। যা এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ২ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয় ৬ হাজার ৮৩০ জনের, যা এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
কিছুটা সমস্যা হলেও জীবন বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

লকডাউনে সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে সংসদে তিনি একথা জানান। তিনি বলেন, কিছুটা সমস্যা হলেও জীবন বাঁচাতে হবে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ৫ এপ্রিল সকাল ৬টা থেকে কার্যকর হচ্ছে লকডাউন। বন্ধ থাকবে গণপরিবহন ও শপিংমল। খোলা জায়গায় বিকেল ৪টা পর্যন্ত বসবে কাঁচাবাজার। তবে হোটেল-রেস্তরাঁয় বসে খাবার খাওয়া যাবে না। এছাড়া সন্ধ্যা ৬টার পর জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না।বিস্তারিত পড়ুন
একদিকে ধর্মের কথা বলে, অন্যদিকে রিসোর্টে ধরা পড়ে: প্রধানমন্ত্রী

একদিকে ধর্মের কথা বলে, অন্যদিকে ধর্মের নামে অপবিত্র কাজ করে রিসোর্টে ধরা পড়ে। ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই এমন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে সংসদে একথা জানান তিনি। তিনি বলেন, তারা যে এতো সব জায়গায় আগুন দিচ্ছে, যদি পাল্টা আগুন দেয়া শুরু হয় তখন তারা কী করবে? প্রধানমন্ত্রী বলেন, তাণ্ডবকারীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে। ধারাবাহিক তাণ্ডবে হেফাজতে ইসলামের সবাই জড়িত না থাকলেও বিএনপি-জামায়াত এরবিস্তারিত পড়ুন

