সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

চট্টগ্রামে ২২১ জন মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

চট্টগ্রামের ২২১ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার চট্টগ্রাম নগর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ উপহার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদেরকে আবার ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ওবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের চাকলায় কলারোয়ার কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চাকলায় রাকিব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এসময় তার ঘর থেকে তিন পৃষ্ঠার সুইসাইড নোট উদ্ধার করা হয়। সোমবার (৩ মে) দুপুরে মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের মাঠপাড়া থেকে এ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। রাকিব চাকলা গ্রামের মাঠপাড়ার আবু মুসা গাজীর ছেলে। সে কলারোয়ার ছলিমপুরের হাজী নাসির উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রাবিস্তারিত পড়ুন

কলারোয়া গম বোঝাই ট্রাক উল্টে খাঁদে

সাতক্ষীরার কলারোয়ায় গম বোঝাই একটি ট্রাক খাঁদে পড়ে উল্টে গেছে। এতে ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। সোমবার ভোর রাতে কলারোয়া সরকারি কলেজ মাঠ সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই ট্রাকটি বিপরীতমুখী আরেকটি ট্রাকের ধাক্কায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশের পুরো উল্টে যায়। ট্রাকটি (ঝিনাইদহ ট- ১১০৫০৯) সাতক্ষীরার ভোমরা থেকে গম নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলো। দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার জানান, ‘ভোমরা থেকে ১৯ টন গম নিয়ে তারা কুষ্টিয়া যাওয়ার পথে কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, হতাশায় সাধারণ মানুষ

কলারোয়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভা‌বিক হা‌রে বৃদ্ধি পাওয়ায় হতাশায় সাধারণ মানুষ। বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতার কমতি নেই। এক‌দি‌কে ক‌রোনা অন্যদিকে চল‌ছে রমজান মাস। এর মধ্যেই বে‌ড়েই চ‌লে‌ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। হতাশা পিছু ছাড়‌ছে না সাধারণ মানুষ‌দের। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী মানুষ, তার উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগ‌তি তাদের বাড়‌তি কষাঘাত। দুই সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে দ্বিগুন। কলারোয়া বাজার ঘু‌রলে দেখা মে‌লে ভোগ্য প‌ন্যেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার কোরআন অধ্যায়নরত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২মে) ১৯ রমজান চন্দনপুর দাখিল মাদাসা প্রাঙ্গনে অতিসম্প্রতি প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদরাসার ৭০জন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ওই ইফতার অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সেখানে ১২জন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ মুখস্তরত রয়েছেন। বাকীরাও হাফেজ হওয়ার লক্ষ্যে কোরআন অধ্যায়নের পথে। শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। চন্দনপুর গ্রামের ৫টি জামে মসজিদের সভাপতিবিস্তারিত পড়ুন

আইসিটি এ্যাক্ট স্বাধীন সাংবাদিকতায় বাধা

সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

‘দেশে অবাধ তথ্যপ্রবাহের সুযোগ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন সাংবাদিকতার জন্য প্রয়োজন আইনগত সুরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা।’ এই দুইয়ের সমন্বয়ে সাহসের সাথে সত্য সংবাদ পরিবেশন করা গেলে সমাজ উপকৃত হয় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার ‘সাংবাদিক ঐক্য’ আয়োজিত এক সাংবাদিক সমাবেশে সোমবার এসব কথা বলেন তারা। এসময় তারা আরও বলেন, ‘দেশে এখন বহু সংখ্যক সংবাদপত্র এবং টেলিভিশন তাদের মতবিস্তারিত পড়ুন

শার্শায় প্রাণিসম্পদ দপ্তরে মেয়াদোত্তীর্ন ওষুধ দিয়ে চলছে পশু চিকিৎসা!

যশোরের শার্শা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মেয়াদোত্তীর্ন ওষুধ দিয়ে পশুপালন চিকিৎসা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার নাভারন প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে সরেজমিনে মেয়াদোত্তীর্ন সরকারি ইনজেকশন ও পাউডার দেখা মিলেছে যা অসুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগীর রোগ নিরাময়ের জন্য ব্যবহার হচ্ছে। ফলে এলাকাবাসির পশুপালন সফল হচ্ছেনা। প্রতিনিয়ত গরু, ছাগল, হাঁস, মুরগী সুচিকিৎসার অভাবে মারা যাচ্ছে। প্রতিমাসে লাখ লাখ টাকা গচ্ছা যাচ্ছে খামারি বা চাষিদের। উপজেলার নাভারন প্রাণিসম্পদ দপ্তরের র‌্যাকে রক্ষিত অসুস্থ গরু,বিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসে চোর চক্রের ৩ সদস্য আটক

বেনাপোল কাস্টমস ভবন থেকে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা। সোমবার (৩ এপ্রিল) ভোরে অবৈধ উদ্দেশ্যে বেনাপোল কাস্টমস ভবনে প্রবেশকালে আনসার সদস্যরা তাদের আটক করেন। আটকরা হলেন-বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের ইমারুলের ছেলে নয়ন, আমিনুলের ছেলে ইয়ামিন ও রশিদের ছেলে সিহাব হোসেন। বেনাপোল কাস্টমস আনসার বাহিনীর কমান্ডার (পিসি) আবুল কালাম আজাদ বলেন- কাস্টমস ভবনের নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা জানান, দায়িত্ব পালনকালে সোমবার ভোরে আনসার সদস্যরা দেখতে পান তিন যুবক কাস্টমসের প্রাচীরবিস্তারিত পড়ুন

মন্ত্রিপরিষদ বৈঠক

‘কঠোর’ লকডাউন আরো বাড়লো

চলমান লকডাউন আগামি ১৬ মে পর্যন্ত বহাল থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় আন্তঃজেলা সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। সোমবার (৩ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই বৈঠক। এতে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন সরকারপ্রধান শেখ হাসিনা। সচিবালয়বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়েছে, সিসিইউতে স্থানান্তর

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সোমবার (০৩ মে) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে খালেদা জিয়ার বিষয়ে শুক্রবার (৩০ এপ্রিল) তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ জানান, বেগম জিয়ার আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা শেষ হতে আগামী সোমবার পর্যন্ত লাগতেবিস্তারিত পড়ুন