জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কেশবপুরে পুকুর থেকে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোরের কেশবপুরে সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের একটি পুকুর থেকে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে মোসলেম উদ্দিন মোল্লা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হয়ে যান। সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ রফিকুল বারী রফুর বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ’র অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিএম আতিকুর রহমানের স্ত্রী শাহানারা পারভীন ও শ্রী বুদ্ধদেব মন্ডলের স্ত্রী অর্চনা মন্ডল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ওই অভিযোগের অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট প্রেরণ করেছেন। অভিযোগ সূত্রে জানাবিস্তারিত পড়ুন
যবিপ্রবির পরিবহন প্রশাসক হলেন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। সোমবার যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম যবিপ্রবির পিইএসএস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি যবিপ্রবির নির্মাণাধীন মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট মর্যাদায় প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনিবিস্তারিত পড়ুন
ভোমরায় অধিগ্রহণকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় অধিগ্রহণকৃত জমিতে ট্রাক রেখে জোরপূর্বক চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির নামে দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। প্রতিদিন ৩শ’ থেকে ৫শ’ ট্রাকে এই চাঁদা আদায় করা হয়। সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজিঃনং-৮৭) এর সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক রমজান আলী জানান, বার বারবিস্তারিত পড়ুন
কেশবপুরে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

যশোরের কেশবপুরে পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সোমবার সকালে পৌরসভার সভাকক্ষে ঘোষণা করা হয়েছে। পৌরসভার সচিব মোশারফ হোসেনর পরিচালনায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৪ শত ৩২ টাকা। মোট ব্যায় দেখানো হয়েছে ৪৭ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা এবং উদ্বৃত তহবিল দেখানো হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ৪বিস্তারিত পড়ুন
ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে ৫২ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ

রাফায়েল নাদালকে হারানোর পরই কেন যেন মনে হচ্ছিল এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা উঠবে নোভাক জকোভিচের হাতেই। কিন্তু রোলাঁ গারোয় ফাইনালে পুরোপুরি অচিন্তনীয় পরিস্থিতির মুখোমুখি হন জোকার। প্রথম দুই সেটই হেরে যান তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা জকোভিচ। গ্রিসের তরুণ তুর্কি স্টিফানোস চিচিপাস উল্টো ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছিলেন। প্রথম দুই সেটই হেরে যান জকোভিচ। এরপর ঘুরে দাঁড়ান এবং শেষ পর্যন্ত ৬-৭ (৬/৮),বিস্তারিত পড়ুন
আর্জেন্টিনাকে শিরোপা জেতানো সবচেয়ে বড় স্বপ্ন : মেসি

ক্লাব ফুটবলে তিনিই সর্বেসর্বা। হোক দলীয় কিংবা ব্যক্তিগত- একের পর সাফল্যের ট্রফি আর মেডেলে পুরস্কারের শো কেসে যেন আর জায়গা নেই। বার্সেলোনার হয়ে বাজে সময় কাটানো ২০২০-২১ মৌসুমেও জিতেছেন কোপা দেল রে ট্রফি, হয়েছেন লা লিগার আসরের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু জাতীয় দলের হয়ে অর্জনের খাতাটা এখনও পুরোপুরি শূন্য বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। আর্জেন্টিনার আকাশী নীল জার্সি গায়ে কোনো শিরোপাই যে জেতা হয়নি তার। ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেনবিস্তারিত পড়ুন
নেইমার জাদুতে কোপায় ব্রাজিলের শুভ সূচনা

নেইমারের অসাধারণ ফুটবল জাদুতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। তিন গোলের একটি পেনাল্টি থেকে, বাকি দুটি সতীর্থদের দিয়ে করিয়েছেন নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলারের করা কর্নার কিক থেকে প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে করিয়েছেন তিনি। এই ম্যাচে নেইমার নয়, ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় মিডফিল্ডার ক্যাসেমিরোর কাঁধে। কিন্তু ম্যাচ শেষে সেরার কৃতিত্ব শুধুই নেইমারের। ব্রাসিলিয়ারবিস্তারিত পড়ুন
পরীমণি জানালেন ধর্ষণ চেষ্টাকারীর নাম, চাইলেন বিচার (ভিডিও)

অবশেষে ধর্ষণ চেষ্টাকারীর নাম জানালেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নিজের বাসায় গণমাধ্যম কর্মীদের সামনে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান। তিনি জানান, ঘটনার মূল হোতা নাসির ইউ (উদ্দীন) মাহমুদ নামে এক ব্যক্তি। উত্তরা বোট ক্লাব নামে এক ক্লাবের সাবেক সভাপতি তিনি। পেশায় ব্যবসায়ী। ঘটনার দিন রাত ১২টার পর পরিচিতজনদের নিয়ে ওই ক্লাবে যান পরীমনি। সেদিন চারজন মদ্যপ ব্যক্তি পরীমনিকে শারীরিকভাবে নির্যাতন করেন। চড়-থাপ্পড় মারেন। গায়ে আঘাত করেন। এক পর্যায়ে একজনবিস্তারিত পড়ুন
ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির, চাইলেন প্রধানমন্ত্রীর সাহায্য

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন। তাকে নির্যাতনও করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চেয়েছেন পরীমণি। আজ রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন পরীমণি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজনবিস্তারিত পড়ুন

