রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেইমার জাদুতে কোপায় ব্রাজিলের শুভ সূচনা

নেইমারের অসাধারণ ফুটবল জাদুতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। তিন গোলের একটি পেনাল্টি থেকে, বাকি দুটি সতীর্থদের দিয়ে করিয়েছেন নেইমার।

ব্রাজিলের এই তারকা ফুটবলারের করা কর্নার কিক থেকে প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। তৃতীয় গোলটি গ্যাব্রিয়েল হেসুসকে দিয়ে করিয়েছেন তিনি। এই ম্যাচে নেইমার নয়, ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় মিডফিল্ডার ক্যাসেমিরোর কাঁধে। কিন্তু ম্যাচ শেষে সেরার কৃতিত্ব শুধুই নেইমারের।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচের প্রথমার্ধ শেষ হলো স্বাগতিক ব্রাজিলের একচ্ছত্র প্রাধান্য দিয়ে। ১-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল।
ম্যাচের ২৩তম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মার্কুইনহোস। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়েই বাম পায়ের দারুণ এক প্লেসিং শটে ভেনেজুয়েলার জালে বল জড়ান তিনি। প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধ শুরুর পরও একই চিত্র। প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। যে কারণে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আদায় করে নিতে সক্ষম হয় তারা।
৬২তম মিনিটে ভেনেজুয়েলার ডি বক্সের মধ্যে দানিলোকে ফাউল করে বসেন ইয়োহান কুমানা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ২ মিনিট পর সেই পেনাল্টি শট নেন নেইমার। সহজেই ভেনেজুয়েলার গোলরক্ষক জোয়েল গ্রাটেরলকে পরাস্ত করেন তিনি। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

এরপর ৮৯ মিনিটে তৃতীয় গোল করে ব্রাজিল। এবারও নায়ক নেইমার। তার বাড়িয়ে দেওয়া পাসকেই ভেনেজুয়েলার জালে জড়িয়ে দেন গাবিগোল খ্যাত গ্যাব্রিয়েল। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ গোলের। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কোপার অন্যতম ফেবারিটরা।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর