জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। এ অভিযানে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হন। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার জন্মসনদ-শিক্ষার সব নথি হাইকোর্টে তলব

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের বিভিন্ন তারিখ বিষয়ে যাবতীয় তথ্য আগামী ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবসহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার বিভিন্ন জন্মতারিখ ব্যবহারের বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিতবিস্তারিত পড়ুন
‘এসএসসি, এইচএসসি পরীক্ষা না হলে বিকল্প চিন্তা’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার প্রস্তুতি চলছে। পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প চিন্তা করা হচ্ছে। রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না, ভুল পথে যাবেন না। নিজেরা নিজেদের বাড়িতে সুস্থ থাকার চেষ্টা করুন, মানসিকভাবে সুস্থ থাকার জন্য কাজ করুন, কোনো খারাপ কিছুতে নিজেদের জড়িয়ে ফেলবেন না। ভয়েরবিস্তারিত পড়ুন
চীনের উপহারের ৬ লাখ টিকা আসলো দেশে

চীন থেকে পাঠানো সিনোফার্মার তৈরি উপহারের ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। রোববার (১৩ জুন) বিকাল ৫টার পর বিমানবাহিনীর দুটি উড়োজাহাজে করে এই টিকা ঢাকায় এসে পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (১২ জুন) টিকা আনার জন্য দুটি বিমান চীন গিয়েছিল। এর আগে গত মাসে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছিল চীন।
উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

উইন্ডোজ ১০-এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০-এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না। একইসঙ্গে মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক টিজারে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়ে দিয়েছেন এমন তথ্য। টেক সংশ্লিষ্টরা বলছেন, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন। শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর মাঝখানে ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। এদিকে, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্রবিস্তারিত পড়ুন
তৃণমূলে ফিরেই খেলা শুরু, মুকুলের ফোন গেল বিজেপির ১০ বিধায়কের কাছে

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েই ‘কাজ’ শুরু করে দিলেন। ফোন করলেন একাধিক বিজেপি বিধায়ককে। তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন তাদের। প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ওই বিধায়কদের অনেকেই তাদের ঘনিষ্ঠ মহলে ওই ফোনের কথা জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার। বিজেপি নেতারাও মুকুলের এই ফোনের কথা জানতে পেরেছেন। বিজেপি নেতা সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, মুকুলের ফোন সম্পর্কে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা করারবিস্তারিত পড়ুন
কেশবপুরে শিশু ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সমন্বয় সভা

যশোরের কেশবপুরে মানবাধিকার সংগঠন পরিত্রাণের আয়োজনে উপজেলার দলিত, আদিবাসি শিশু, যুব ও নারীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা, সক্ষমতা, নেতৃত্ব এবং মর্যদা প্রতিষ্ঠার জন্য ওয়াই মুভস প্রকল্পের সিএসও কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় শনিবার বিকালে পরিত্রাণ এর প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভীনের সভাপতিত্বে গত তিন মাসের কার্যক্রম এর অগ্রগতি, চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায়বিস্তারিত পড়ুন
কলারোয়া আ’লীগ সভাপতি স্বপনের পিতা ডা: করিম সরদারের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের পিতা প্রয়াত ডা: আব্দুল করিম সরদারের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ জুন) জোহর নামাজ বাদ হুলহুলিয়া গ্রামের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মুসুল্লিদের মাঝে তাবারক পরিবেশন করা হয়েছে। উল্লেখ্য, গত ২০০৪ সালের ১২ জুন বিশিষ্ঠ সমাজ সেবক ডাক্তার আব্দুল করিম সরদার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ পুত্র,৩ কন্যা,বিস্তারিত পড়ুন
রাজধানীর এয়ারপোর্ট রেস্টুরেন্টে ২০০ মরা মুরগিসহ আটক ৭

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত ৭ জনক আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, আমাদের সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী এয়ারপোর্ট রেস্টুরেন্ট থেকে ২০০ মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করা হয়েছে।বিস্তারিত পড়ুন

