মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, তীব্র যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুতে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও সাতজন।

শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর মাঝখানে ১৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

এদিকে, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ঢাকাগামী একটি ম্যাক্স গাড়ি সেতুর ১৮ নম্বর পিলারের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দিলে ম্যাক্স গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং সাতজনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যক্তিদের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সেতুর মাঝখানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেন প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রেকার দিয়ে অপসারণ করার পর গাড়ি চলাচল শুরু হয়। তবে এখনো থেমে থেমে যানজট রয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী

বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনেবিস্তারিত পড়ুন

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়েবিস্তারিত পড়ুন

  • নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
  • রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়— কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
  • সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী
  • পরীক্ষা না দিয়েই মেলে ফল, ফেল করেও এসএসসির রেজাল্ট জিপিএ-৫!
  • পরিবেশ রক্ষা করে মাতারবাড়ীকে উন্নত অর্থনৈতিক হাব করা হবে: মুখ্য সচিব
  • সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, বাস্তবায়নে ৩ দিন সময় দিল মাউশি