শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি নির্বাচনে পূজা উদযাপন পরিষদের সভাপতি কর্তৃক সংগঠন পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি কর্তৃক সংগঠন পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।

তিনি বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কখনো প্রত্যক্ষভাবে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না। তাছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনটি কোন প্রার্থীর পক্ষ গ্রহণ করে না।

কিন্তু গত ১২ মে রবিবার বিকালে উপজেলা সদরের বাজার চান্নিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আশাশুনি উপজেলা শাখার সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে জনৈক প্রার্থীর সমর্থনে যে জনসভাটি অনুষ্ঠিত হয়েছে তার সঙ্গে আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের কোন সম্পৃক্ততা নেই বা পরিষদ সংশ্লিষ্ট নয়।

ওই সভায় সভাপতি যে বক্তব্য দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত মতামত। স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিকভাবে আমাদের কোন নির্দেশনা নেই। তারা কার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটি সদস্যদের ব্যক্তিগত বিষয়। তাই কারো কোন বক্তব্যে বিভ্রান্ত না হতে প্রত্যেক সদস্যের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ। সভাপতি নীল কণ্ঠ সোম সংগঠন পরিপন্থী কাজ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

উপজেলার সকল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, শিক্ষক কালিপদ রায়, সমিরণ রায়, নির্বাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপু, দিপংকর সরকার দীপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক হিরু লাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মণ্ডল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর জাতীয় সংসদে ফিরে মানুষেরবিস্তারিত পড়ুন

স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টনবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন