মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তারা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে কোনো উগ্রপন্থি নেতা আশ্রয় নিয়ে সেখান থেকে ভারতে হামলা ও নাশকতার পরিকল্পনা করলে ভারত কখনো তা মেনে নিত না। অথচ বাংলাদেশের ক্ষেত্রে ভারত একই ধরনের পরিস্থিতি সহ্য করছে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন ব্যক্তিদের ভারত আশ্রয় দিচ্ছে। তারা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত আড়াই বছর ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। এসব ব্যক্তি বাংলাদেশে এসে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছেন। এ ক্ষেত্রে ভারতের ভূমিকা বাংলাদেশের জন্য উদ্বেগের। বাংলাদেশ সরকারকে ভারতের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলা এবং দেশটির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা কর এনসিপির এই নেতা বলেন, বাসে পেট্রলবোমা হামলা বা অগ্নিসংযোগের ঘটনায় অনেক সংবাদমাধ্যম শিরোনামে শুধু ‘বাসে ককটেল বিস্ফোরণ’ বা ‘দুষ্কৃতকারীদের তাণ্ডব’ বলে উল্লেখ করে। এতে কারা এসব ঘটনা ঘটাচ্ছে, তা আড়ালে থেকে যায়। বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে ‘অগ্নিসন্ত্রাস’ ও ‘তাণ্ডব’ শব্দ ব্যবহার করা হলেও আওয়ামী লীগের ক্ষেত্রে ভিন্ন ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণমাধ্যমের একটি অংশের তৈরি করা এ ধরনের ভাষা ও বয়ান প্রকৃত ঘটনা আড়াল করছে। তিনি একে ‘মিডিয়া টেররিজম’ হিসেবে উল্লেখ করেন। সাংবাদিকদের নিরপেক্ষ থেকে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, তাদের কাজের মধ্য দিয়েই দেশের গুরুত্বপূর্ণ খবর মানুষের কাছে পৌঁছায়।

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নটি নিষ্পত্তি হয়ে গেছে। দলটির শাসনামলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। শুধু রায় ঘোষণা করলেই হবে না, সেই রায় কার্যকর করতে হবে। জুলাই আন্দোলনে নিহত প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিএনপির একটি অংশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রাখার অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আপসের রাজনীতি ভবিষ্যতে বিএনপির নেতা-কর্মীদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। অতীতে আপসকামিতার কারণে বিরোধী দলের আন্দোলন সর্বজনীন হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিবর্তনের স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং দলীয় পরিচয়ের বাইরে থাকা মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন যৌক্তিক। তবে এ আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন কারখানায় ভাঙচুর বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

একই রকম সংবাদ সমূহ

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি রহমানেল মাছউদ

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগবিস্তারিত পড়ুন

  • ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে
  • আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান
  • পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
  • পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী
  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • হঠাৎ ঢাকায় পিটার হাস
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ