জুন, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় প্রার্থীরা

স্থগিত ইউনিয়ন পরিষদ ভোট আবার ও নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করায় কলারোয়ার কেঁড়াগাছি ইউপিতে নির্বাচনীয় প্রচারনায় নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের সাথে তারা কুশল বিনিময়, ভোট প্রার্থনা ও মাইকে প্রচার শুরু করেছেন। কোভিট১৯ সাতক্ষীরা জেলায় ভয়াবহ আকার ধারন করেছে। এরই মধ্যে নির্বাচন কমিশন স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষনা দিলে প্রার্থীরা জোরে শোরে নেমে পড়েছেন প্রচারণায়। এ বিষয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভূট্রোলাল গাইন ও স্বতন্ত্র প্রার্থী বতর্মান চেয়ারম্যান এস এম আফজালবিস্তারিত পড়ুন
শ্যামনগরে করোনা উপসর্গে নারীর মৃত্যু, নুতন আক্রান্ত পাঁচ

সাতক্ষীরার শ্যামনগরে করোনার উপসর্গে রোকেয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আর নুতন আরো পাঁচ জন করোনায় আক্রান্ত পাশাপাশি মুমূর্ষু অবস্থায় একজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এদিকে সংক্রমণের উর্ধ্বগতি অব্যাহত থাকায় বুধবার থেকে পুলিশ বাজারসহ উপজেলার প্রধান সড়কগুলোতে টহল জোরদার করেছে। মৃত্যুবরণকারী নারীর পরিবার সুত্রে জানা যায় গত কয়েক দিন ধরে তিনি জ্বর ও সর্দি-কাশিসহ নানাবিধ সমস্যায় ভুগছিলেন। এক পর্যায়ে মঙ্গলবার রাতে তার শাররীক অবস্থার অবনতি হলে পরিবারেরবিস্তারিত পড়ুন
সীমান্ত জেলাগুলোতে করোনার উর্ধ্বগতি, ভয়াবহ পরিস্থিতি সাতক্ষীরায়

বাড়াচ্ছে ভারত-সীমান্তবর্তী জেলাগুলোর করোনা সংক্রমণের উর্ধ্বগতি। দেশের পশ্চিমাঞ্চলের ওই জেলাগুলোতে দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা গেছে, সীমান্তের আশপাশে প্রায় ৩২টি জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৬ জন। কুষ্টিয়ায় ৪, সাতক্ষীরায় ৪, মোংলায় ৪ ও নাটোরে ২ জনের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় একদিনে ৩২ জনের করোনা পজিটিভ

সাতক্ষীরার কলারোয়ায় গত ২৪ ঘন্টায় ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। একসাথে এতো বেশি সংখ্যক শনাক্তের ঘটনা কলারোয়ায় এটিই প্রথম। গত কয়েকদিনেরর রিপোর্টে দেখা গেছে, ৪ বছর বয়স থেকে তরুণ, যুবা, মধ্যবয়সী, প্রৌঢ় বৃদ্ধসহ সব বয়সী মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছে না ছোট শিশুরাও। ডাক্তাররা বলছেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তা না হলে সংক্রমণ উর্ধ্বমুখী হতে থাকবে। গতকাল বুধবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী করোনা শনাক্তকৃত ব্যক্তিরা হলেন: পৌরসভাধীন মুরারিকাটি গ্রামেরবিস্তারিত পড়ুন
ঝিকরগাছার শংকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণা

ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিবের সিল-স্বাক্ষর জালিয়াতি করে বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন তৈরী করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এক প্রতারক। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে অভিনব ভাবে প্রতারণা করছে মিজানুর রহমান নামে ধুরন্ধর এক প্রতারক। সঠিক তথ্য প্রমানের ভিত্তিতে ইতোমধ্যে প্রতারক মিজানুরের বিরুদ্ধে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে চেয়ারম্যান আলহাজ্ব নিছারবিস্তারিত পড়ুন
কেশবপুরে পণ্যবাহী পিকআপ ও আনুসাঙ্গিক দ্রব্য বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এ্যগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় এআইএফ-৩ অনুমোদিত উপ-প্রকল্প হতে প্রাপ্ত ম্যাচিং গ্রান্ড (৫০%) সরকারী সহায়তায় পণ্যবাহী পিকআপ ও আনুসাঙ্গিক দ্রব্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে রিয়াজ এন্টারপ্রাইজের স্বাত্তাধিকারী আব্দুল হালিম খানের হাতে পণ্যবাহী পিকআপের চাবি তুলে দেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় অন্যান্যেও মধ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা শহরের পানি নিষ্কাশনের বাঁধা মৎস্যঘের

মাত্র দুই দিনের বৃষ্টিতে সাতক্ষীরা শহরের দক্ষিণ কামালনগর ও ইটাগাছার উত্তরাংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরফলে অর্ধশতাধিক বাড়ি ঘর জলমগ্ন হয়ে পড়েছে। জনৈক কামরুল ইসলাম নামে এক ব্যক্তি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছের ঘের করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় জনসাধারণ অভিযোগ করেছে। চলতি জুন মাসের ৬ ও ৭ তারিখে সাতক্ষীরা জেলায় প্রথম মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। মাত্র দু’দিনের এই বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তবে অন্যবিস্তারিত পড়ুন
রঙিন চশমার ফাঁক দিয়ে খোয়াব দেখছেন ফখরুল সাহেবরা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে মির্জা ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। বুধবার (৯ জুন) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় তামাশা ছিলো বলে মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে বিএনপি ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল। বিচারপতিদের বয়স বাড়িয়ে বিএনপি দলীয় লোক এম হাসানকে তত্ত্বাবধায়কবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের ৫ম দিনে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ উর্দ্ধগতি হয়েছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৮২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় হার ৫৯ দশমিক ৩৪ শতাংশ। জেলায় একদিনে এটি করোনা সংক্রমনের সর্বোচ্চ হার। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৭ জন। এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৪ জন মারা গেছেন। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বোনদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে খুন জখমের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে ফারায়েজ ফাঁকি দিয়ে বোনদের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবাদচন্ডিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের কন্যা মোছা: রাবেয়া খাতুর বলেন আবাদচন্ডিপুর মৌজায় এস এ খতিয়ান ৯১, এস এ দাগ নং- ৭৩৪, ডি পি খতিয়ান নং- ১৩৮৬, ৯৫৬, জমির পরিমান ৫০ শতক আমি এবং দুই বোন সুফিয়া খাতুন ও রহিমা খাতুন পৈত্রিক সূত্রেবিস্তারিত পড়ুন

