শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বোনদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে খুন জখমের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে ফারায়েজ ফাঁকি দিয়ে বোনদের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবাদচন্ডিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের কন্যা মোছা: রাবেয়া খাতুর বলেন আবাদচন্ডিপুর মৌজায় এস এ খতিয়ান ৯১, এস এ দাগ নং- ৭৩৪, ডি পি খতিয়ান নং- ১৩৮৬, ৯৫৬, জমির পরিমান ৫০ শতক আমি এবং দুই বোন সুফিয়া খাতুন ও রহিমা খাতুন পৈত্রিক সূত্রে ফারায়েজ প্রাপ্ত হই। সে অনুযায়ী পিতার মৃত্যুর পর আমরা তিন বোন উক্ত সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্ত সম্প্রতি আমাদের ভাই নূর মোহাম্মাদ মোল্যা এবং তার পুত্র মাহমুদ আলম, মাছুম বিল্লাহ ও মাহবুব আলম ফারায়েজ ফাঁকি দিয়ে আমাদের উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে।

এবিষয় নিয়ে তাদের সাথে একাধিকার বাকবিতন্ডাও হয়েছে। এর জের ধরে গত ৬ জুন‘২১ তারিখ ৬টার দিকে ভাই নূর মোহাম্মাদ মোল্যা এবং তার পুত্র যথাক্রমে মাহমুদ আলম, মাছুম বিল্লাহ ও মাহবুব আলমসহ ৫/৭ জন সন্ত্রাসী বাহিনী আমার বসত ঘরে প্রবেশ করে আমাকে এলোপাতাড়ী মারপিট করতে থাকে। এসময় আমার ডাক চিৎকারে অপর দুই বোন সুফিয়া ও রহিমা খাতুন এগিয়ে আসলে তাদেরও মারপিট করে গুরুতর আহত করে।

এছাড়া আমাদের পরনের কাপড়-চোপড় ছিড়িয়া শ্লীলতাহানি ঘটনায় এবং আমাদের ঘরের আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণের চেইনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। তিনি আরো বলেন ভাই এবং ভাইপোরা ফারায়েজ ফাঁকি দিয়ে আপন ফুফুদের ন্যায্য সম্পত্তি অবৈধভাবে দখলের জন্য বেপরোয়া হয়ে উঠেছে। আমরা নিরিহ প্রকৃতির হওয়ায় তারা আমাদের মারপিটসহ বিভিন্নভাবে হয়রানি করে সম্পত্তি না দেওয়ার পায়তারা চালাচ্ছে।

এছাড়া খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি-ধামকি দিচ্ছে। তাদের কারনে আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এব্যাপরে তিনি পর সম্পদলোভী নূর মোহম্মাদ মোল্ল্যা এবং তার পুত্রদের কবল থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত