রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ, যেসব নির্দেশনা মানতে হবে

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চলমান লকডাউন শিথিল করা হলেও ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হলো।বিস্তারিত পড়ুন

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি… রজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাস ভবনে তিনি মারা যান। মরহুমের ছেলে লিখন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আব্দুল মান্নানের ছেলে লিখন জানান, মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।বিস্তারিত পড়ুন

কিশোরী ধর্ষকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে

প্রথমে অশ্লীল ছবি বানিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয়বার ধর্ষকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিজেকে রক্ষা করে কিশোরী। শেষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানায় ভুক্তভোগী। খবর পেয়ে সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে (২২) গ্রেফতার করে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ডবলমুরিংয়ের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত জাহাঙ্গীর প্রায়ই তরুণীকে বিরক্তবিস্তারিত পড়ুন

ওভার ৬ বলে নয় ৫ বলে, ব্যাটসম্যান বলা হবে না, আরও অনেক নতুন নিয়ম

প্রতিনিয়তেই আপডেট হচ্ছে ক্রিকেট। নতুন নতুন ফরম্যাট, নতুন নতুন নিয়ম- ক্রিকেট যেন একটি খেলাই নয় শুধু, চলমান প্রক্রিয়া। এই যেমন টেস্ট থেকে ওয়ানডে, এরপর টি-টোয়েন্টি। এরপর এলো টি-টেন। এবার খেলা হবে দ্য হান্ড্রেড। ১০০ বলের ক্রিকেট। পুরনো নিয়মের কোনো বালাই থাকছে না নতুন শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে। সবচেয়ে বড় বিষয়, দ্য হান্ড্রেডে এতদিনের সব হিসাব-নিকাশই পাল্টে ফেলা হচ্ছে। ৬ বলের পরিবর্তে এখানে ওভার গণনা করা হবে ৫ বলে। যারা ব্যাটবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভাধীন ৭নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের পাম্প ও ড্রেন কার্যক্রমের উদ্বোধন

কলারোয়া পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের পানি সরবরাহের পাম্প ও ড্রেন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তালা-কলারোয়া সংসদ সদস্য’র এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহর সরকারি বরাদ্দকৃত টাকায় বিলের পানি নিস্কাশনের জন্য নির্মিত পাম্প ও ড্রেনের উদ্বোধন করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। সোমবার (১২ জুলাই) সকালে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, মহিলা কাউন্সিলর দিতি খাতুন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুলবিস্তারিত পড়ুন

যৌনতা বিষয়ক প্রশ্নের উত্তর দেন যে নারী

ভারতীয় স্কুলগুলোতে শিক্ষার্থীদের যৌনতা বিষয়ক শিক্ষা একদমই দেওয়া হয় না। এ সংক্রান্ত শিক্ষার দায়িত্ব পরিবারের ওপরই ছেড়ে দেয় স্কুল কৃর্তপক্ষ। তবে অনেক সময় মা-বাবাও সন্তানকে কী এ ব্যাপারে সন্তানকে ঠিক কী শেখাবেন না নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তাদের জন্য মুসকিল আসান হতে পারে পল্লবী বারনওয়ান নামে এক নারী। সম্প্রতি বিবিসির সাথে আলাপচারিতায় পল্লবী তুলে ধরেছেন তার কাজ সম্পর্কে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন বছর আগে যৌনশিক্ষাকে স্কুলপাঠ্যের অন্তর্ভুক্ত করারবিস্তারিত পড়ুন

কলারোয়ায়

পুকুরপাড়ে আশ্রয়ণের ঘর করলেন সাবেক ইউএনও, সরিয়ে নিলেন বর্তমান ইউএনও

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৭টি ঘর রাতের আঁধারে স্কেভেটর দিয়ে ভেঙে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। ৭-৮ দিন আগে থেকে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের এই ঘরগুলো ভেঙ্গে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে প্রকল্পে নির্মিত ১৩টি ঘরের মধ্যে বাকি ছয়টি ঘর নির্মাণ শেষ হওয়ার আগেই সাতটি ঘর ভেঙে সরানো হলো। সদ্য বিদায়ী কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি জেরিন কান্তার অনিয়ম- দুর্নীতিবিস্তারিত পড়ুন

লকডাউন শিথিল : স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট

আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সারা দেশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে। এর আগে গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরুবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হস্তশিল্পে স্বাবলম্বী হচ্ছেন নারীরা, শক্তিশালী হচ্ছে গ্রামীণ অর্থনীতি

যে হস্তশিল্পে ফুটে উঠছে আবহমান বাংলার ঐতিহ্য, সেই শিল্পে ভর করে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। খেজুর গাছের পাতা আর কাশ বনের খড় দিয়ে দারিদ্র্যকে বেঁধে সাবলম্বী হচ্ছেন সুবিধা বঞ্চিত নারীরা। যাদের কারুকাজে ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। গ্রামীণ নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে এই হস্তশিল্প। আর এই হস্তশিল্পে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দরিদ্র মধ্যবিত্ত পরিবারের নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিবেদিত রয়েছেন সাধারণ পরিবারের সন্তান শিহাব উদ্দীনবিস্তারিত পড়ুন

১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল : তথ্যবিবরণী

করোনাভাইরাস মহামারি বিস্তার রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার (১২ জুলাই) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। কোন কোন বিষয়ে শিথিলতা আসবে সেই বিষয়ে তথ্যবিবরণীতে কিছু বলা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহাকে সামনেবিস্তারিত পড়ুন