রবিবার, আগস্ট ৮, ২০২১
বর্তমানে দিন হিসাবে দেখছেন
চুরি করেনি ‘প্রমাণ দিতে’ চাটতে হলো উতপ্ত কুড়াল!

একটি চায়ের কেটলি চুরির অভিযোগ আনা হয়েছিল এক নাবালকের ওপর। নাবালক বারবার বলছিল যে, সে চুরি করেনি। এ সময় তার ওপর অভিযোগ আনীতরা অবর্ণনীয় অত্যাচার করেন। নিজেকে নিরপরাধ প্রমাণ করতে নাবালককে জিহ্বা দিয়ে উতপ্ত কুড়াল চেটে দেখাতে বলে তারা। এর পর জোরপূর্বক নাবালককে দিয়ে তা করালে গরম কুড়ালে তার জিভ মারাত্মকভাবে পুড়ে গেছে। ঘটনাটি পাকিস্তানের। অমানবিক অত্যাচারের শিকার ওই নাবালকের নাম তেহসিব। এ একজন গরিব রাখাল। পাকিস্তানের সংবাদ সংস্থা ডন জানিয়েছে,বিস্তারিত পড়ুন
৮ আগস্ট বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী

৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে এ মহীয়সী নারীর জন্ম। ফজিলাতুননেছার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব যে আদর্শ ও দৃষ্টান্তবিস্তারিত পড়ুন
ওমরাহ পালন করতে লাগবে পূর্ণ করোনা টিকার সনদ: সৌদি আরব

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে চাইলে লাগবে পূর্ণ করোনা টিকার সনদ। আগামী ৯ আগস্ট থেকে টিকাপ্রাপ্তদের ওমরাহ করার আবেদন গ্রহণ করা হবে। রবিবার (৮ আগস্ট) জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভ্যন্তরীণ ও বিদেশি ওমরাহ আবেদনকারীদের আবেদনের সঙ্গে অনুমোদিত কোভিড-১৯ টিকার সনদ জমা দিতে হবে। ২০২০ সালে করোনা মহামারি শুরু পর থেকে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণাবিস্তারিত পড়ুন
পর্নো ব্যবসায় পরীমনির সঙ্গে যেসব মডেল-অভিনেত্রী!

অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করলেও অভিনয়ের চেয়ে বেপরোয়া জীবন যাপন ও খুব অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের জন্যই বেশি আলোচনায় পরীমনি। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, মাদক ব্যবসা ও পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে। পরীমনি ছাড়াও ঢাকার শোবিজ জগতের ডজনখানেক মডেল-অভিনেত্রী নিষিদ্ধ পর্নো ব্যবসায় জড়িত। এর আগে চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসার অন্যতম সহযোগী রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায় অভিযানের পর তাকে আটক করে র্যাব। পরীমনি ছাড়াও ঢাকার শোবিজবিস্তারিত পড়ুন
একদিনে টিকা পেলেন ২৮ লাখ ৩৬ হাজার মানুষ

কোভিড-১৯ থেকে সুরক্ষায় দেশব্যাপী শুরু হওয়া গণটিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা পেয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন মানুষ, যাদের ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনই প্রথম ডোজ টিকা নিয়েছেন। অবশ্য শনিবার মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার টিকা দেওয়ার তথ্য ছিল না। অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার দেশে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন। তবে এদিন প্রথম ডোজ নেওয়াবিস্তারিত পড়ুন

