মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকার কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরা কলারোয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) অনলাইন নিবন্ধনকারীদের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধক চীনের সিনোফার্ম উৎপাদিত করোনাভাইরাসের টিকার প্রথম ধাপে ওয়ার্ড ভিত্তিক দেওয়ার কার্যক্রম শুরু হয়। এদিন সকালে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ৷ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানুষকে আরো বেশি সচেতনবিস্তারিত পড়ুন

বেনাপোলে ভারতের উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

ভারত সরকারের পক্ষ থেকে দেয়া উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফর কালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপহারের প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। ভারতের পেট্রাপোল শুল্ক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সগুলো সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। আজই বন্দর থেকে সবকটি অ্যাম্বুলেন্স ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। ভারতীয় হাইকমিশন সূত্রে জানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সেবা’র প্রজেক্ট কমিটির কর্মকর্তাদের মতবিনিময়

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র প্রজেক্ট কমিটির কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলারোয়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে সেবা’কে একটি উন্নতমানের ফ্লাস্ক প্রদান করা হয়। শনিবার (৭ আগস্ট) সকাল ১১ টার দিকে পাবলিক ইনস্টিটিউট অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কপাই সাধারণ সম্পাদক ও সেবা’র উপদেষ্টা এ্যাড. শেখ কামাল রেজা। সেসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট কমিটির সদস্য প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খানবিস্তারিত পড়ুন

কেশবপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন

যশোরের কেশবপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ম্যুরালটির ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা কৃষকবিস্তারিত পড়ুন

শোকাবহ আগস্ট

কালিগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন অনুপ্রেরণায় ও দিকনির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদীর নেতৃত্বে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) দুপুরে পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন, মৌতলা পিরোজপুর নতুন বাইপাস সড়কসহ বিভিন্ন জায়গায় পেয়ারা, লেব, আঁশফল গাছসহ প্রায় ৫০টির অধিক গাছ রোপন করা হয়।বিস্তারিত পড়ুন

‘সাতক্ষীরা সাংবাদিক সমিতি’র পরিচিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সাংবাদিক সমিতি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ আগস্ট) বেলা ১২টায় শহরের কাটিয়া মাস্টার পাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক সমিতির সভাপতি আরিফুজ্জামান আপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হোসাইনের সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন নবগটিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহারাফ হোসেন সৌরভ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হোসেন আলী, কার্যকরী সদস্য ইব্রাহিমবিস্তারিত পড়ুন

বেনাপোলে পৌঁছেছে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট সুবিধা সম্বলিত ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। ওই ঘোষণা অনুযায়ী উপহারের দ্বিতীয় চালানের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার (৭ আগস্ট) সকাল ১০টার সময় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টিবিস্তারিত পড়ুন

মেসি প্যারিসেই যাচ্ছেন, পিএসজি মালিকের ভাইয়ের টুইট

মেসি-বার্সেলোনা বিচ্ছেদের পর এখন ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন, কোথায় যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার? ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালির কয়েকটি ক্লাবের নাম আসলেও এখন অনেকটাই পরিস্কার যে, মেসির গন্তব্য প্যারিস। শেষপর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর জার্সিতেই দেখা যেতে পারে মেসিকে- বিভিন্ন সূত্র এমনটিই আভাস দিচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব তাড়াতাড়ি আসবে বলে টুইট করেছেন পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আনবিস্তারিত পড়ুন

ইউনিয়ন পর্যায়ে গণটিকার প্রথম দিনে মানুষের ঢল

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শনিবার (৭ আগস্ট) থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। আগামী ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। গণটিকার প্রথমদিনে মানুষের ঢল দেখা গেছে। মানুষ আগ্রহ নিয়ে টিকা দিতে কেন্দ্রে এসেছেন। গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন। এছাড়াও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরও টিকাবিস্তারিত পড়ুন

চীন থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে

চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করা হবে, পর্যায়ক্রমে এসব টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরইমধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটিবিস্তারিত পড়ুন