বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকার কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরা কলারোয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) অনলাইন নিবন্ধনকারীদের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধক চীনের সিনোফার্ম উৎপাদিত করোনাভাইরাসের টিকার প্রথম ধাপে ওয়ার্ড ভিত্তিক দেওয়ার কার্যক্রম শুরু হয়।

এদিন সকালে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ৷

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে৷’

সেখানে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আইডি কার্ড নিয়ে অনলাইনে নিবন্ধন করে ২৫ উর্দ্ধো বয়সীদের টিকা নিতে হবে৷ প্রথম ধাপে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মোট ৭২০০ জনকে টিকা দেয়া হবে৷ পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডের নিবন্ধনকারীদের মাঝেও টিকা দেয়া হবে। প্রথম ধাপে চীনের তৈরী সিনোফার্ম টিকা দেয়া হচ্ছে৷’

তিনি বলেন, ‘প্রথমদিন প্রতি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে পৃথক বুথে ৬০০ জনকে টিকা দেয়া হচ্ছে। প্রতিটি বুথে ২ জন ভ্যাক্সিনেটর ও ৩জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন৷ ১২টি ইউনিয়নে ৭২জন ভ্যাক্সিনেটর ও ১০৮জন স্বেচ্ছাসেবক নিয়জিত রয়েছে৷’

‘তবে ইউনিয়নে টিকা গ্রহণের পূর্বে অবশ্যই ২৫ উর্দ্ধ বয়সী সকলকে নিবন্ধন করে ম্যাসেজ অথবা নিবন্ধন পত্র সাথে নিয়ে বুথে যেতে হবে’- জানান তিনি।

টিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক-এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলার চন্দনপুর ইউনিয়নে অনুরূপভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। চন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
প্রথম দিন ৪, ৫, ৬নং ওয়ার্ডের ৩০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনপুরের দায়িত্বরত বিট পুলিশ অফিসার এসআই আসলাম, এএসআই মাসুদ রানা, এএসআই আব্দুল হামিদ, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, সাংবাদিক আতাউর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।

অপরদিকে, উপজেলার কেরালকাতা ইউনিয়নে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোরশেদ আলী ভিপি।
শনিবার (৭আগস্ট) সকাল থেকে শুরু হওয়া ওই কর্মসূচিতে প্রথম পর্যায়ে ৩টি ওয়ার্ডের ৬০০ জনকে টিকা দেয়া হয়েছে। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাড়ে ১৭ হাজার মানুষ রয়েছে। পর্যায়ে ক্রমে সকলকে এই গণটিকা দেয়া হবে বলে জানা গেছে। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

ওদিকে, জয়নগরে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু ও সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মেদ টিপুর উপস্থিতিতে সিনোফার্ম এর টিকা কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
ইউনিয়নের ৩টি ওয়ার্ডের গাজনা, উত্তর ক্ষেত্রপাড়া ও দক্ষিন ক্ষেত্রপাড়ার ৬শত ব্যক্তিদের ফ্রি রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনা হয়।
জয়নগর ইউনিয়ন পরিষদের টিকার কাজ পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী সবিতা রাণী, রোকেয়া খাতুন, বিপ্লবুজ্জামান, এফডব্লুভি লাবনি আক্তার, রুপালী খাতুন, আম্রিন নাহার সহ অন্যান্য স্বাস্থ্যসেবীরা।

উপজেলার ১২টি ইউনিয়নে একই ভাবে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা