একা ও পরীমণির সদস্যপদ স্থগিত : চলচ্চিত্র শিল্পী সমিতি


গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে।
এসময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, পরীমণির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না।
এছাড়া পরীর বিষয়টি নিয়ে মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা তাই পরীমণির সদস্যপদ স্থগিত করেছি। আজ কেবিনেট মিটিংয়ে সব সদস্যের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘চিত্রনায়িকা একা ও পরীমণি বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত একা ও পরীমণি ব্যক্তিগত দায় চলচ্চিত্র সমিতি নেবে না। তাদের ব্যক্তি কর্মের দায়িত্ব ও দায়ভার নিজেদের।
সমিতি তাদের ব্যক্তি অপরাধ মেনে নেবে না। ’
‘একজন শিল্পী কোথায় বাস করে, কোথায় চলাফেরা করে সেটির নিয়ন্ত্রণ সমিতি করবে না। শিল্পী হিসেবে তাদের পাশে আমরা ছিলাম, আছি ও থাকব। তবে আমরা আইনের পথে বাধা দেব না। প্রশাসন তার কাজ নিরবচ্ছিন্নভাবে করবে’ বলেও এসময় উল্লেখ করেন মিশা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, সালাহউদ্দিন যাচ্ছেন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
সরকার গঠনের ৬ মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল আসতেবিস্তারিত পড়ুন


