ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে ভিটামিন ‘সি’ ও জিংক ব্যবহারের পরামর্শ ড. বিজনের


করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রোধ করতে হলে ভিটামিন ‘সি’ এর সঙ্গে জিংক ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রফেসর ড. বিজন কুমার শীল।
তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে সিয়ালিক এসিড (sialic acid) বন্ধ করতে হবে। এজন্য ভিটামিন ‘সি’ উইথ জিংক ব্যবহার করা হোক। এটা পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা হচ্ছে।
শুধু একটি নির্দেশের দরকার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান ড. বিজন।
শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি।
প্রফেসর ড. বিজন কুমার শীল বলেন, আমরা প্রত্যেকে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আগের ভাইরাসের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট হাজার গুণ বেশি মারাত্মক। এটার অ্যান্টিবডি ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে। এ কারণে এই ভাইরাস অল্পসময়ে দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হলে গ্যাসের সমস্যা, ডায়রিয়া, জ্বর বেশি দেখা গেছে।
ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ একটা ভাইরাস। এই ভাইরাস ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে। আগে যেখানে ১৫ মিনিট লাগতো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো, মিউটিনেশন টি১৯আর ডেঞ্জেরাস। এটা এখন পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানিরা চিন্তা করছেন।
আগামী এক মাসের মধ্যে সারা বিশ্ব ভালোভাবে জানবে। সারা পৃথিবীর মানুষ আক্রান্ত। আমাদের সে পথ অবলম্বন করতে হবে যে পথে আমরা সহজে সেবা হাতের কাছে নিয়ে যেতে পারবো।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিববিস্তারিত পড়ুন

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ারবিস্তারিত পড়ুন


