বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় উর্দ্ধমুখি করোনা সংক্রমণে সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে

কলারোয়ায় করোনা ভাইরাসের উর্দ্ধমুখি সংক্রমণে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জন। বুধবার (২ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র‌্যাপিড এ্যান্টিজেন কিটস দিয়ে ৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এই রিপোর্টে শতকরা শনাক্তের হার ৭৭.৭৭ ভাগ। গত ১২ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজিটিভ শনাক্তে সংখ্যা ছিলো ৫০। স্বাস্থ্য কমপ্লেক্সেরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, বুধবার (২ ফেব্রুয়ারী) করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌর সদরের গদখালি গ্রামের লতাবিস্তারিত পড়ুন

কালীগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী সাহারা হত্যা মামলার তদন্তে সিআইডি

কালীগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর ছাত্রী সাহারা খাতুন হত্যা মামলার তদন্তে সিআইডি সাতক্ষীরা জেলার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার কাজী দাউদ হোসেন এবং উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাতুয়া ডাঙ্গা গ্রামে। বুধবার ২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০ টা হতে দিনভর মামলার তদন্তকাজ সম্পন্ন করেন। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, মামলার বাদী স্কুলছাত্রী সাহারার পিতা জাহিদ হাসান, মাতা খাদিজা বেগম ও দাদি আনোয়ারাবিস্তারিত পড়ুন

তীব্র যানযটে নাকাল সাতক্ষীরা পৌরবাসী

সাতক্ষীরা শহর জুড়ে তীব্র যানযটে নাকাল নগরবাসী। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল হলেই বাড়তে থাকে জনমানুষের চাপ। বানের স্রোতের মত মানুষের ঢল নামে শহরে। পৌরসভায় ৭০০ নিবন্ধিত অটো-ইজিবাইক থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে শহরের বাইরের ইজিবাইক ব্যবহারে বাধ্য হন নিম্ন আয়ের মানুষ। তাছাড়া গ্রাম থেকে আসা লোকজনকে পৌর এলাকার প্রবেশমুখে বাধা দেওয়ায় সমস্যা আরো প্রকট হয়। সংকীর্ণ এবং ভাঙাচোরা রাস্তার কারনে দ্রুত যানবাহনগুলো চলাচল করতে পারে না। তাছাড়া অধিকাংশ রাস্তারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইরি-বোরো ধান রোপনে ব্যস্ত কৃষকরা

কৃষি প্রধান দেশের কৃষি ও কৃষক দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট ভুমিকা রাখে। কৃষক চাষ করে নিজে সমৃদ্ধি অর্জন করে অপর দিকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলে তাই তো কবি তার কবিতার ভাষায় লিখেছেন- সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। স্বপ্ন ও সাধনা দিয়ে কৃষক জমিতে ফসল আবাদ করে নিজের চাহিদা মিটিয়ে অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করে অর্থের সংকট কাটায়। চলতি মৌসুমের ইরি-বোরো ধান আবাদে কলারোয়ার কৃষকদের ব্যাস্ততা লক্ষ করা গেছে।বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো আরও দুই সপ্তাহ

মহামারি করোনা ভাইরাসের কারণে আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। ফলে আগামী ৬ ফেব্রুয়ারির পর আরও দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল। এরআগে এদিনই শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৬ ফেব্রুয়ারির পর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে কি না, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভাঁড়ৃখালীতে দাঁতভাঙ্গা খালে স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ভাঁড়–খালীতে বহু প্রতিক্ষিত দীর্ঘদিনের দাবী দাঁতভাঙ্গা খালের উপর ৫ ভেন্টের রেগুলেটর স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করে স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি। টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা’র বাস্তবায়নে ঘোনা ইউনিয়নের ভাঁড়ুখালীর দাঁতভাঙ্গা খালের উপর প্রাক্কলিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তুফান কোম্পানীর চেয়ারম্যান ও এমডিকে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

তুফান কোম্পানীর পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা ও ব্যবস্থাপনা পরিচালক তানজীম কালাম তমালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের তুফান ডেন্টাল ক্লিনিকে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি জাতীয় দৈনিক নব অভিযান এর জেলা প্রতিনিধি, দৈনিক যুগেরবার্তা এবং রেডিও নলতার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক দৈনিক সাতঘরিয়া পত্রিকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নবারুণ গার্লস হাইস্কুলে কমফোর্ট সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে রোটারী কমফোর্ট সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজুর নির্দেশনা ও পরিকল্পনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুদাল দিয়ে মাটি কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্যবিস্তারিত পড়ুন

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরামের কেন্দ্রীয় কমিটিতে কলারোয়ার আসাদ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এস.কে আসাদুল ইসলাম আসাদকে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরামের ১২১ সদস্যের কেন্দ্রেীয় নির্বাহী পরিষদের সহ-শ্রম বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে। এস.কে আসাদুল ইসলাম আসাদ একই সাথে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ৩১ জানুয়ারি ২০২২ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ এর অনুমোদিত র্পূণাঙ্গ কমিটিতে তাকে সহ-শ্রম বিষয়ক সম্পাদকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আব্বাস আলী গাজীর ছেলে আব্দুর রউফ (৩৫) ও রতনপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামের আনসার আলীর ছেলে সাদিকুল ইসলাম (২৬)। থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চুনারখাল ব্রিজ সংলগ্ন এলাকায় থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি অভিযান চালায়।বিস্তারিত পড়ুন