বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী সাহারা হত্যা মামলার তদন্তে সিআইডি

কালীগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর তৃতীয় শ্রেণীর ছাত্রী সাহারা খাতুন হত্যা মামলার তদন্তে সিআইডি সাতক্ষীরা জেলার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার কাজী দাউদ হোসেন এবং উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বাতুয়া ডাঙ্গা গ্রামে।

বুধবার ২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০ টা হতে দিনভর মামলার তদন্তকাজ সম্পন্ন করেন। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, মামলার বাদী স্কুলছাত্রী সাহারার পিতা জাহিদ হাসান, মাতা খাদিজা বেগম ও দাদি আনোয়ারা বেগম সহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে ঘটনার বিশদ জানার চেষ্টা করেন।

তবে তদন্তের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার দাউদ হোসেন সাংবাদিকদের বলেন, যেহেতু মামলাটি সবেমাত্র হাতে পেয়েছি স্পর্শ কাতর এ মামলাটি তদন্ত করে মূল ঘাতকদের সনাক্ত করতে সময়ের প্রয়োজন।

তবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন শেষে মূল আসামিদের গ্রেপ্তার পূর্বক আদালতে অভিযোগ পত্র জমা দেওয়া হবে। আমাদের কাজ করতে দিন এবং কাজের সাহায্যের আহ্বান জানান।

প্রসঙ্গতঃ কালীগঞ্জ উপজেলার বাথুয়া ডাঙ্গা গ্রামের আব্দুল খালেক এর পুত্র জাহিদ হাসানের শিশু কন্যা সাহারা খাতুন ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত ছিল করোনাকালীন স্কুল বন্ধ থাকায় গত ২০২১ সালের ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা রমজান এর দিন সকাল থেকে একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফিকের কন্যা জান্নাতুল(৯) এবং মিজানুর রহমানের পুত্র সিয়াম মিলে বাড়ির পাশে একটি তেঁতুল গাছ তলায় খেলা করছিল।

ঐদিন দুপুর ১ টার সময় তেঁতুল গাছ তলায় একটি ঘরের হতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাহারার মৃতদেহ মেঝেতে দেখা যায়। খবর পেয়ে তার মা খাদিজা খাতুন আনোয়ারা খাতুন সাপে কাটা সন্দেহে দ্রুত উদ্ধার করে ইঞ্জিনভ্যান যোগে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে হাসপাতালে বাবা জাহিদ এবং দাদা খালেক উপস্থিত হয় খবর পেয়ে থানার উপ পরিদর্শক ওয়াহিদুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
উক্ত ঘটনায় ওইদিনই কালিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করে মামলা নাম্বার-১৮।

পরবর্তীতে সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান মেডিকেল অফিসার শিহাব উদ্দিন এবং ডাক্তার নাসির উদ্দিন সমন্বয় গঠিত বোর্ডের ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রতিবেদন আসে উক্ত প্রতিবেদনে প্রেক্ষিতে গত ২২/১০/ ২০২১ তারিখে কন্যা হত্যার বিচার চেয়ে বাবা জাহিদ হাসান বাদী হয়ে ৯ জনকে আসামী করে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করে মামলা নাম্বার-২৫ উক্ত মামলায় মামলার ১ নাম্বার আসামী পাথরডাঙ্গা গ্রামের মৃত পিয়ার আলীর পুত্র শফিকুল ইসলাম ওরফে সফিককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোরশেদ আলী মামলার অন্য আসামিরা এছাক গাজীর পুত্র মিজানুর রহমান(৪০), মৃত জিয়াদ আলী গাজীর পুত্র একাধিক চুরি ছিনতাই চাঁদাবাজি মামলার আসামি নেতা ফারুক(৪৫), তার ভাই রফিকুল ইসলাম রফিক (৩৬), জেহের শাহিনুর গাজী (৫৫), শফিকুলের স্ত্রী জয়নাব পারভীন মিজানুরের স্ত্রী কেয়া পারভীন এবং পিয়ার আলীর স্ত্রী রাশিদা বেগম ও রফিকুলের স্ত্রী নুরুন্নাহার সহ অজ্ঞাত আরও পাঁচ ছয় জনের নামে মামলা হয়।

উক্ত মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সখ্যতা তৈরি করে গ্রেফতার না করায় বাদীর অভিযোগের ভিত্তিতে মামলাটি বিজ্ঞ আদালত কর্তৃক সিআইডিতে ন্যস্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন