ফেব্রুয়ারি, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আসছে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’

বদলে যাচ্ছে ‘জনপ্রশাসন পদক’ এর নাম। চলতি বছর থেকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ নামে নতুন আঙ্গিকে প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পদক দেওয়া হবে। এই পদক দিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২’ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সংখ্যা হবে ১২টি। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের নীতিমালায় বলা হয়, জনপ্রশাসনে কর্মরত কর্মচারীদের সৃজনশীল ও গঠনমূলক কার্যক্রমে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নেবিস্তারিত পড়ুন
এমপি রবিকে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি দৈনিক যুগেরবার্তা ও রেডিও নলতার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমানসহ সদস্যবৃন্দ। এসময় উপস্থিতি ছিলেন সম্মিলিতবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ বাজারে বিদ্যুৎ লাইনের তারের উপর পরে গৃহবধুর মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বিদ্যুতের ১১কেবি লাইনের তারের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্টে আমেনা খাতুন (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি-২০২২) বিকাল চারটার পর রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়স্থ রূপ টাওয়ারের ছাদের উপর এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল বিরিয়ানি হাউজের বাবুর্চ্ছি ফরহাদ হোসেন গাইনের স্ত্রী। এদের বাড়ি বারোবাজারের সাতমাইল বড় হইবাদপুর গ্রামে। এই দম্পত্তি রূপ টাওয়ারের তিনতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। সরেজমিন ও প্রত্যদক্ষদর্শি সূত্রে জানাগেছে-বিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কলেজের ফটক থেকে নামানো হল বিলবোর্ড

সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানি ‘এয়ারটেল’ এর বাণিজ্যিক নামফলক সরিয়ে ফেলেছে কলেজ কতৃপক্ষ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই বিলবোর্ড সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অতিদ্রুত নতুন করে নামফলক স্থাপন করা হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন। বিলবোর্ড সরিয়ে নেওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীদের মুখপাত্র শেখ ফারুকুজ্জামান ডেভিড বলেন, শুধুমাত্র নামফলকের বিষয়ে নয়,বিস্তারিত পড়ুন
সেন্ট্রাল লায়ন্স ক্লাব অফ সাতক্ষীরা’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সেন্ট্রাল লায়ন্স ক্লাব অফ সাতক্ষীরা’র উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় শহরের তুফান কোম্পানী মোড়ে ডেকোরেটর প্যলেস’র সামনে সেন্ট্রাল লায়ন্স ক্লাব অফ সাতক্ষীরা’র প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কুদরত-ই-খুদা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে পদায়ন হলেন ডা. কুদরত-ই-খুদা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক পদে তিনি যোগদান করেন তিনি। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা দেন। এর আগে ৩০ জানুয়ারি (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডা. কুদরত-ই-খুদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিইনটেনডেন্ট পদ থেকে পরিচালক পদে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপসচিব বেগমবিস্তারিত পড়ুন
জুনের মধ্যেই যান চলাচলের জন্য খুলবে পদ্মা সেতু

চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতিক্ষিত স্বপ্নের পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক পাঁচ শূন্য ভাগ। মঙ্গলবার সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। এসময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
১ এপ্রিল থেকে ঢাকা-চট্টগ্রামে সেটটপ বক্স বাধ্যতামূলক

আগামি ৩১ মার্চের মধ্যে দেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রামের সব ক্যাবল টিভি গ্রাহককে বাধ্যতামূলকভাবে সেট টপ বক্স বসাতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল টিভি অপারেটর, টেলিভিশন মালিক, ডিটিএইচ সেবাদানকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা একটি টাইম ফ্রেম নির্ধারণের জন্য আলোচনায় বসেছি। যে আলোচনাটা হয়েছে সেটি হচ্ছে- আমরা গ্রাহককে দু’মাস সময় দিয়ে,বিস্তারিত পড়ুন
৫ জেলার অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট

ঢাকাসহ ৫ জেলার অবৈধ ইটভাটার তালিকা চেয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ১৫ ফেব্রুয়ারি এই ৫ জেলার ডিসিকে ব্যক্তিগতভাবে জুমে সংযুক্ত থেকে এই প্রতিবেদন দিতে বলা হয়। ঢাকা ছাড়া অন্য ৪ জেলা হলো-গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে আইনজীবী ছিলেনবিস্তারিত পড়ুন
স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে!

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে। আগামি ৭ ফেব্রুয়ারি থেকে স্কুল ও কলেজ খোলার কথা থাকলেও ছুটি কমপক্ষে আরো দুই সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্টদের পক্ষ থেকে দিন দিন স্কুল-কলেজ খোলার চাপ বাড়ছে। এর মধ্যে ইউনিসেফ যেকোনো উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়েছে। এর আগে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়েবিস্তারিত পড়ুন

