বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কলেজের ফটক থেকে নামানো হল বিলবোর্ড

সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে বেসরকারি টেলিযোগাযোগ কোম্পানি ‘এয়ারটেল’ এর বাণিজ্যিক নামফলক সরিয়ে ফেলেছে কলেজ কতৃপক্ষ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই বিলবোর্ড সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অতিদ্রুত নতুন করে নামফলক স্থাপন করা হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

বিলবোর্ড সরিয়ে নেওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীদের মুখপাত্র শেখ ফারুকুজ্জামান ডেভিড বলেন, শুধুমাত্র নামফলকের বিষয়ে নয়, ভবিষ্যতেও আমাদের প্রাণের বিদ্যাপীঠ সংক্রান্ত যেকোনো অনিয়ম পরিলক্ষিত হলে আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা রুখে দাঁড়াবো। একই সাথে কলেজের সামগ্রিক পরিবেশ উন্নয়নেও আমরা কলেজ কর্তৃপক্ষের পাশে থাকতে চাই।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী এসএম শাহিন আলম বলেন, কলেজের গেটে বাণিজ্যিক নামফলক দেখে হতাশ হয়েছিলাম। নামফলকটি সরিয়ে নেওয়ায় স্বস্তি পেয়েছি। আমাদের শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, শিক্ষার্থীদের নায্য দাবির প্রতি আমাদের সবসময়ই সমর্থন অাছে। সেজন্য সরকারি কলেজের প্রধান ফটকে বাণিজ্যিক নামফলকের প্রতিবাদ জানিয়েছি। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের অনুভূতি বুঝেছে এবং বিলবোর্ড সরিয়ে নিয়েছে। কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, সাতক্ষীরা সরকারি কলেজের মূল নামফলক ঢেকে টেলিযোগাযোগ কোম্পানি ‘এয়ারটেল’ এর বিজ্ঞাপনী নামফলক স্থাপন করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়।

কলেজের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরাসহ ও জেলার সচেতন মহল বিষয়টিকে ‘দৃষ্টিকটু’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। পরবর্তীতে কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন এবং কলেজের মূল ফটক থেকে বাণিজ্যিক এই বিজ্ঞাপন নামিয়ে ফেলার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী