মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন সজেকার উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে সততা স্টোরের অনুকূলে বরাদ্ধ প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জীবনে সফলতার জন্য সততার কোন বিকল্প নেই। যিনি চোর বা ডাকাত তিনিও চান না তার সন্তান খারাপ হোক। যে খারাপ ব্যক্তি তিনিও মহান আল্লাহর কাছে দোয়া করেন যেন তার সন্তান তার মত খারাপ না হয়।

তিনি আরো বলেন, কোন ধর্মেই খারাপ কাজকে উৎসাহী করা হয় না। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে সবাই আপনার সন্তান। আমরা যে সমাজে বসবাস করি আমাদের সন্তানদের আরো ভালো ভবিষ্যৎ করার জন্য কাজ করি।

আমাদের সময়ে শিক্ষাজীবনে যে সব শিক্ষকরা বেত্রাঘাত করেছিল আমরা এখনো সেই সব শিক্ষকদের মন থেকে সম্মান করি ও পায়ে হাত দিয়ে সালাম করি। বর্তমান সময়ে শিক্ষকরা বন্ধুর মতো হলেও সে সম্মান পায়না। শিক্ষকরাই হলো ভালো মানুষ তৈরির কারিগর। লেখা-পড়ার পাশা পাশি সততা ও নৈতিকতা শেখাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, ডি.বি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. শহিদুল ইসলাম, আয়েন উদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারি পরিচালক মো. রুবেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মুর্শিদা আক্তার, ডা. রফিকুল ইসলাম, সদস্য নাজমুল আরিফ, আব্দুল ওহাব আজাদ, এ্যাড. মনির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদদ সাকিবুর রহমান।

ডিবি গালস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, ভাড়–খালী মাধ্যিিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিীকুর রহমান, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, আশাশুনি গালস হাইস্কুলে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু ঘোষ, সাতক্ষীরা টাউন গালস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্বল কুমার কান্তি প্রমুখ।

সততা স্টোরের অনুকূলে সাতক্ষীরা সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়।

এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও পল্লী চেতনার নির্বাহী পরিচালক আনিসুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ