শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনে লাঙলের পথসভা

আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মশিউর রহমান বাবুর লাঙ্গল প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা বাজারে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আবদার রহমান ঢালীরে সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার সামগ্রিক উন্নয়নে লাঙ্গল প্রতীকের বিকল্প নেই। পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর চেতনা ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। গ্রাম বাংলার মেহনতি মানুষের প্রতি দরদ ছিল হোসাইন মোহাম্মদ এরশাদের। সেই আদর্শ বুকে ধারণ করে মশিউর রহমান বাবু গ্রাম বাংলার মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায়।

লাঙ্গলী প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সাধারন সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

এসময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মো. কায়সারুজ্জামান হিমেল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, ঘোনা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মাওলানা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা