মার্চ, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দৈনিক পাঞ্জেরী পত্রিকার সাতক্ষীরা থানা প্রতিনিধি হলেন আব্দুস সামাদ গাজী

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পাঞ্জেরী পত্রিকার সাতক্ষীরা থানা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুস সামাদ গাজী। দৈনিক পাঞ্জেরী পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাক্ষরিতে সাতক্ষীরা থানা প্রতিনিধি হিসেবে আব্দুস সামাদ গাজীকে নিয়োগ প্রদান করেন। আব্দুস সামাদ গাজী সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
কলারোয়ায় কম্পিউটার ও হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং এর উদ্বোধন

কলারোয়ায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নতুন প্রকল্প “হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং ও বিনাবেতনে কম্পিউটার প্রশিক্ষণ” কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে ইউ এইচ এফ এর প্রধান কার্যালয় উপজেলার বলিয়ানপুরে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা বিআর ডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ। অনুষ্ঠানে সভাপতিত্ববিস্তারিত পড়ুন
কালিগঞ্জের শ্রীপুরে তথ্য গোপন ও হিসাব বিবরণী বহিভূত সম্পত্তি অধিগ্রহন করার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জের ৪নং দক্ষিন শ্রীপুর ইউনিয়নের টোনা গ্রামের মৃত মাদার চন্দ্র সরদারের পুত্র শিবপদ সরকার কতর্ৃক তথ্য গোপন ও হিসাব বিবরণী বহিভূত সম্পত্তি ভূমি বিভাগের কর্মকর্তা কর্তৃক ব্যবস্থা করে অধিগ্রহন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের হোগলা গ্রামের ইউনুছ আলী মোড়ল। লিখিত বক্তব্যে তিনি বলেন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের পি.ও ৯৬/১৯৭২ এবং ৯৮/১৯৭২ পি.ও ১০/১৯৮৪বিস্তারিত পড়ুন
কলারোয়ায় টি-২০ ক্লেমন কাপের দ্বিতীয় খেলায় সাতক্ষীরার জয়

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের দ্বিতীয় খেলায় যশোরের মনিরামপুর ক্রিকেট একাদশকে হারিয়েছে সাতক্ষীরা। ১৪ মার্চ (সোমবার) কলারোয়া জিকে পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত খেলায় সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমী টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আশিক ৪৩ বলে ৯৮ এবং তূর্য ৪০ বলে ৭৩ করে। বোলিংয়ে যশোরের মনিরামপুর ক্রিকেট একাডেমির আলামিন ৪টি ও সাকিব ১টি উইকেট লাভ করেন। মনিরামপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নদীর পাঁড় থেকে ক্ষত-বিক্ষত শিশু উদ্ধার

সাতক্ষীরা সদর চরবালিথার মরিচ্চাপ নদীর পাঁড় থেকে মূমূর্ষ অবস্থায় ক্ষত-বিক্ষত এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার ১৪ মার্চ দুপুরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়ে বলে জানিয়েছে সদর হাসপাতাল সূত্র। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির নাম আলিফ হোসেন ফারহান (৭)। সে চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের ছেলে। উদ্ধারকারি চরবালিথা গ্রামের আশিকুজ্জামান জানান, আমি মরিচ্চাপ নদীর পাঁড়বিস্তারিত পড়ুন
খুবি শিক্ষকের জন্য ন্যায় পেতে রাস্তায় সাতক্ষীরায় গ্রামের নারী-পুরুষ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া পল্লীগ্রামের সর্বস্তরের নারী-পুরুষের আকুতি তদন্ত করে দোষী হলে ব্যবস্থা নিন, নির্দোষ হলে মামলা থেকে রেহাই দিন দয়াকরে হয়রাণী করবেন না। আমরা ন্যায় পেতে রাস্তায় নেমেছি। তদন্ত করে দোষী হলে ব্যবস্থা নিন, নির্দোষ হলে মামলা থেকে রেহাই দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধন চন্দ্র স্বর্ণকারের বিরুদ্ধে হয়রাণীমুলক মামলা প্রদান করে হয়রাণীর প্রতিবাদে কালিগঞ্জ-আশাশুনি সড়কে মানববন্ধন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তেতুলিয়া বাজার মোড়ে গ্রামেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অবৈধভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী সহযোগিতায় দেবহাটার নোড়ার চকে ডিক্রি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন বসবাসকারীদের উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দেবহাটা উপজেলার নোড়ারচক গ্রামের সন্তোষ বিশ্বাসের পুত্র লব বিশ্বাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা পারুলিয়া মৌজার সাবেক সি এস ১৭৫৩ নং খতিয়ানে এস এ জরিপে ১নং খতিয়ানে সরকার বাহাদুরের নামে ও রিভিশনাল জরিপে ১ খাস খতিয়ানভুক্ত সম্পত্তিতে শতাধিক পরিবার দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করেবিস্তারিত পড়ুন
টাকার অভাবে ‘রাজার হালে’ অফিসে!

করোনার ধকল সামলাতে না পেরে আওরঙ্গবাদ শহরে সবজি সরবরাহ করতেন স্বল্প আয়ের শেখ ইউসুফ (৪৯)। এখন তিনি কালো রঙের একটি সুদর্শন ঘোড়ায় চড়ে ‘রাজার হালে’ অফিস করেন নিয়মিত। রাস্তার পাশে থাকা পথচারীরা হাত নেড়ে শুভেচ্ছা জানায় ‘ঘোড়াওয়ালা’ ইউসুফকে। যেন তিনি ভারতের মহারাষ্ট্রের এক অঘোষিত রাজা। ২০২০ সালের মার্চ মাসে ভারতে লকডাউন ঘোষণার পরপরই অভাবে পড়েছিলেন চার সন্তানের বাবা শেখ ইউসুফ। শহরের একটি ফার্মেসি কলেজের ল্যাব সহকারীর চাকরি করতেন তিনি। বেতন অনিয়মিতবিস্তারিত পড়ুন
২৫ মার্চ রাত ৯টায় সারা দেশে ১ মিনিট ‘ব্ল্যাকআউট’

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। সোমবার (১৪ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২৫ মার্চ রাতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না।বিস্তারিত পড়ুন
মাদক মামলায় নড়াইলে তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় যশোরের তিন যুবক কে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। সোমবার (১৪ মার্চ) দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। দন্ডপ্রাপ্ত ৩জন আসামির মধ্যে ২ জন রায় ঘোষণার সময় হাজির ছিলো, একজন পলাতক রয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের ফয়সাল হোসেন, খলিলপুরের সাব্বির হোসেন মোল্যা (পলাতক) এবং কিসমত মাহমুদপরের সুমন হোসেনবিস্তারিত পড়ুন

