শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কম্পিউটার ও হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং এর উদ্বোধন

কলারোয়ায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নতুন প্রকল্প “হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং ও বিনাবেতনে কম্পিউটার প্রশিক্ষণ” কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে ইউ এইচ এফ এর প্রধান কার্যালয় উপজেলার বলিয়ানপুরে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা বিআর ডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আব্দুল করিম।
কম্পিউটার প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ইছানুর রহমান।

প্রশিক্ষণার্থী ছিলেন মেঘনা খাতুন, শিরীন সুলতানা, সানজিদা সেতু ও ফারহানা আফরিন প্রমুখ।
সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাকিলা ইয়াসমিন মেরী উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন- কলারোয়াতে গ্রাম পর্যায়ে এই প্রথম আমিই অসহায় নারীদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিনা বেতনে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখানে ২ শিপ্টে ৫০ জন কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে। একই সাথে হস্তশিল্পের ডিজিটাল মার্কেটিং এর উদ্যোগ গ্রহন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ফিতাকেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এর পরে আলোচনা সভা ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে একটি ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমস্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম কাদের শিমুল।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক