শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জুন ৬, ২০২২

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ভাষাসৈনিক আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিশিষ্ট ভাষাসৈনিক আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিমন্ত্রী সোমবার আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইস্কাটনে তাঁর বাসায় যান। তিনি তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। এসময় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। তথ্যবিবরণী-পিআইডি

ইউক্রেনের স্বপ্নভঙ্গ, ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস! যে সুযোগ ওয়েলস আজ পেয়েছে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে। কাতার বিশ্বকাপে গ্যারেথ বেলরা খেলবেন ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র-ইরানকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপে। অন্যদিকে রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেনের বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেল আত্মঘাতী গোলে। তাদের হারিয়ে কাতারের টিকেট পেল ওয়েলস। ঘুচল তাদের প্রায় সাড়ে ছয় দশকের অপেক্ষা। আগে একবারই বিশ্বকাপে খেলেছে ওয়েলস। ১৯৫৮ সালের আসরে কোয়ার্টারে-ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা।বিস্তারিত পড়ুন

অবিশ্বাস্য, মেসি ৫-০ এস্তোনিয়া

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির করা পাঁচ গোলে ইউরোপের দেশ এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। খেলার শুরুতে ৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর আর মেসি বাহিনীকে পিছু ফিরে তাকাতে হয়নি। ৪৫ মিনিটে গোমেজের সহায়তায় মেসি তুলে নিয়েছেন তার দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের প্রথম দুই মিনিটের মাথাতেই নিজের হ্যাট্রিক তুলে নেন মেসি। ৭১ মিনিটে আবারও মেসি ঝলক, নিজের চতুর্থ গোল তুলে নেন লিও। ৭৬ মিনিটে আবারও জালে দেখা পেলেন মেসি। সবশেষেবিস্তারিত পড়ুন

আরও যে কীর্তি গড়লেন মেসি

লিওনেল মেসি বার্সেলোনার হয়ে অনেক কিছুই করেছেন। তবে সে তুলনায় দেশের হয়ে মেসির কীর্তি অনেকটাই কম। কাতার বিশ্বকাপের আগেই যেন চেনা রূপে ফিরে আর্জেন্টিনা ভক্তদের আক্ষেপ মিটিয়ে দিচ্ছেন লিও। বার্সেলোনার হয়ে এক ম্যাচে পাঁচ গোলের রেকর্ড ছিল লিওনেল মেসির। তবে জাতীয় দলের হয়ে এর আগে তিন গোলের বেশি করতে পারেননি মেসি। এবার সেই আক্ষেপও ঘুচিয়ে দিলেন ফুটবল জাদুকর লিও। ফিফা প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে একাই পাঁচ গোল করলেন এলএম টেন। আরবিস্তারিত পড়ুন